যিনি শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন তিনিই উদ্যোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১ প্রশ্ন: একজন উদ্যোক্তার কাছে পণ্যের বিক্রয়মূল্য কেমন?উত্তর: অনিশ্চিত।প্রশ্ন: উদ্যোক্তার অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে কী রয়েছে?উত্তর: পেশাগত অভিজ্ঞতা।প্রশ্ন: জেবিসের মতে, শিল্পোদ্যোক্তা কী?উত্তর: অর্থনৈতিক প্রতিনিধি।প্রশ্ন: উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য কোনটি? উত্তর: স্বাধীনতা। প্রশ্ন: উদ্যোক্তা কে?উত্তর: যিনি শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।প্রশ্ন: উদ্যোগ বিষয়টি সর্বপ্রথম কে প্রচলন করেন?উত্তর: ক্যানটিলন।প্রশ্ন: একজন উদ্যোক্তার কাছে সরলতা কী ধরনের বৈশিষ্ট্য?উত্তর: সাধারণ ও ব্যক্তিগত।প্রশ্ন: কে আবিষ্কারক ও উদ্ভাবনীদের মধ্যে পার্থক্য দেখিয়েছেন?উত্তর: Schumpeter.প্রশ্ন: উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান?উত্তর: চ্যালেঞ্জমূলক।প্রশ্ন: সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কীভাবে?উত্তর: বিচার-বিশ্লেষণের মাধ্যমে।প্রশ্ন: উদ্যোক্তাদের চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী? উত্তর: সাফল্য অর্জনে তীব্র আকাঙ্ক্ষা।প্রশ্ন: সফল উদ্যোক্তার ক্ষেত্রে কী প্রযোজ্য?উত্তর: কঠোর পরিশ্রম। প্রশ্ন: ‘উদ্যোক্তা এমন একজন ব্যক্তি যিনি তার সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি দ্বারা কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন ও উন্নয়নে গতিশীলতা সঞ্চার করেন’ এ মন্তব্যটি কে করেন?উত্তর: জোসেফ এ সুমপিটার।প্রশ্ন: জুবের আলী কত টাকা পুঁজি খাটিয়ে কালুরঘাট অঞ্চলে দেশলাই কারখানা স্থাপন করেছিলেন?উত্তর: ৪,০০,০০০ টাকা।প্রশ্ন: জুবের আলী বার্মা ছেড়ে কোথায় গিয়েছিলেন? উত্তর: ভারতে।প্রশ্ন: কার সহযোগিতায় জুবের আলী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন? উত্তর: মালিকের।প্রশ্ন: জুবের আলীর মতে, কর্মজীবনে শত্রু থাকলে তাকে জয় করা যায় কীভাবে? উত্তর: বন্ধু ভেবে।প্রশ্ন: বাংলাদেশে প্রথম ফিন্যান্স কোম্পানি প্রতিষ্ঠা করেন কে?উত্তর: জুবের আলী।প্রশ্ন: জুবের আলী বাংলাদেশের প্রথম যে ফিন্যান্স কোম্পানি গঠন করেন, তার নাম কী?উত্তর: এশিয়া ট্রাস্ট কোং লি.।প্রশ্ন: জুবের আলী কোন কাজটি অপছন্দ করতেন?উত্তর: লোক দেখানো খরচ করা।প্রশ্ন: কত সালে জনাব জুবের আলী ব্যাংকে কম্পিউটার চালু করেন? উত্তর: ১৯৮৫-৮৬।প্রশ্ন: ইস্ট ওয়েস্ট ব্যাংকের সমৃদ্ধির পেছনে উল্লেখযোগ্য অবদান কার?উত্তর: জনাব জুবের আলীর।প্রশ্ন: জনাব জুবের আলী কোন কারখানা স্থাপনের মাধ্যমে শিল্প জগতে পদার্পণ করেন?উত্তর: দেশলাই কারখানা।প্রশ্ন: জুবের আলী কোথায় দেশলাই কারখানা স্থাপন করেন?উত্তর: কালুরঘাটে।প্রশ্ন: তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থনীতি মজবুত করার জন্য জুবের আলী কিসের প্রয়োজন অনুভব করেছিলেন?উত্তর: শিল্পের উন্নতি।প্রশ্ন: শিল্পোদ্যোগ বা ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝায়?উত্তর: লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে শিল্প প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাওয়া।প্রশ্ন: কারা শিল্পোদ্যোগের নবদিগন্ত উন্মোচন করেন?উত্তর: উদ্যোক্তা।প্রশ্ন: ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজে হাত দেওয়াকে কী বলে? উত্তর: উদ্যোগ।প্রশ্ন: উদ্যোক্তার অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে কী রয়েছে?উত্তর: পেশাগত অভিজ্ঞতা।প্রশ্ন: ‘উদ্যোক্তা হচ্ছেন একজন প্রতিনিধি’ এটি কার উক্তি?উত্তর: ক্যানটিলনের।প্রশ্ন: উদ্যোক্তার সামাজিক বৈশিষ্ট্য কী?উত্তর: নেতৃত্ব।প্রশ্ন: পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার কী?উত্তর: একটি বড় বৈশিষ্ট্য/একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।প্রশ্ন: ব্যবসায় উদ্যোগের কার্যক্ষেত্র, আওতা ও পরিধি রূপ?উত্তর: অত্যন্ত ব্যাপক।প্রশ্ন: ‘প্রযুক্তিগত অভিজ্ঞতা’ হচ্ছে উদ্যোক্তার কেমন বৈশিষ্ট্য?উত্তর: অর্থনৈতিক বৈশিষ্ট্য।প্রশ্ন: স্বীকৃতি ও প্রতিশ্রুতি হচ্ছে উদ্যোক্তার কেমন বৈশিষ্ট্য?উত্তর: মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য।প্রশ্ন: উদ্যোক্তা সৃষ্টি বা উদ্যোক্তা সৃষ্টির গতি বৃদ্ধি করা যায় কীভাবে?উত্তর: শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে।প্রশ্ন: আবিষ্কৃত জিনিস বা ধারণাকে কাজে প্রয়োগ করে থাকেন যিনি, তাকে কী বলা হয়?উত্তর: উদ্ভাবনকারী।প্রশ্ন: একজন সফল উদ্যোক্তা কী ধরনের গুণের অধিকারী?উত্তর: গতিশীল নেতৃত্ব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল