এক কথায় প্রকাশ অংশ-৭প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১০ নং প্রশ্নটি থাকবে এক কথায় প্রকাশের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, নম্বর প্রতিটিতে ১ করে। য যা বনে চরে—বনচর।যা ফুরোয় না এমন—অফুরান।যা কষ্টে ভেদ করা যায়—দুর্ভেদ্য।যা গবেষণাকাজের জন্য দরকারি তথ্য—উপাত্ত।যার বিশেষ জ্ঞান আছে—বিজ্ঞ।যার বোধশক্তি নেই—মূর্খ।যার তল স্পর্শ করা যায় না—অতলস্পর্শী।যার বিশেষ খ্যাতি আছে—বিখ্যাত।যার নাম কেউ জানে না—অজ্ঞাতনামা।যার পত্নী গত হয়েছে—বিপত্মীক।যার ভাতের অভাব—হাভাতে।যার মমতা নেই—নির্মম।যার সীমা নেই—অসীম।যার তুলনা নেই—অতুলনীয়।যার অন্ত নেই—অন্তহীন।যার শত্রু জন্মায়নি—অজাতশত্রু।যিনি স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করেন—মুক্তিযোদ্ধা।যিনি ধর্মের আদেশ মেনে চলেন—ধার্মিক।যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন— প্রতিবাদী।যাদের ওপর অত্যাচার করা হয়েছে—মজলুম।যার কোনো কিছুতে ভয় নেই—অকুতোভয়।যার অন্য উপায় নেই—অনন্যোপায়।যার কাজ করার শক্তি আছে—সক্ষম। যার আকার নেই—নিরাকার।যার পীড়া হয়েছে—পীড়িত।যার উপস্থিত বুদ্ধি আছে—প্রত্যুৎপন্নমতি।যিনি অধিক ব্যয় করেন না—মিতব্যয়ী।যিনি শিক্ষা দান করেন—শিক্ষক।যিনি বিশেষ জ্ঞান রাখেন—বিশেষজ্ঞ।ররাজি নয় এমন—নারাজ।রাজার ছেলে যে—রাজকুমার।রক্ষা করা হয়েছে এমন—সংরক্ষিত।রোগনাশক গাছগাছড়া—ভেষজ।রুপার মতো—রুপালি।ললক্ষ করার যোগ্য—লক্ষণীয়।লুট করে যে—লুঠেরা।শশ্রদ্ধা পাওয়ার যোগ্য—শ্রদ্ধেয়।শ্রদ্ধার সঙ্গে—সশ্রদ্ধ।শুভক্ষণে জন্ম যার—ক্ষণজন্মা।শত্রুকে দমন করে যে—অরিন্দম।শৈশবকাল অবধি—আশৈশব।শুকনো পাতার শব্দ—মর্মর।শিক্ষা গ্রহণ করছে যে—শিক্ষানবিশ।শরীরে বেশ জোর আছে এমন—শক্তিধর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল