যুক্তরাজ্যে ২০১১ সালের কমনওয়েলথ বৃত্তি
কমনওয়েলথ বৃত্তি নিয়ে ২০১১ সালে যুক্তরাজ্যে পড়াশোনার জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।মোট চারটি ক্যাটাগরিতে এ বৃত্তি দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো—এক বছরের মাস্টার্স ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি, মেডিসিন অথবা ডেনটিস্ট্রির ওপর ছয় মাসের ক্লিনিক্যাল ট্রেনিং, তিন বছর মেয়াদি ডক্টরাল ডিগ্রি এবং বিভাজন ভিত্তিতে এক বছরের গবেষণা। সে ক্ষেত্রে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য রেজিস্ট্রার্ড হতে হবে।সব বিষয়ের জন্য আবেদন করা যাবে। তবে দেশের উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া হবে। যে বিষয়ের ওপর শিক্ষার্থী প্রথম ডিগ্রি অর্জন করেছেন, ওই বিষয়টি উল্লেখ করতে হবে। প্রার্থীর স্নাতক (সম্মান) পর্যায়ে প্রথম শ্রেণীর ডিগ্রি (জিপিএ-৪ স্কেলে ৩ এবং জিপিএ-৫ স্কেলে ৪) থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীর ডিগ্রি (জিপিএ-৪ স্কেলে ৩ এবং জিপিএ-৫ স্কেলে ৪) থাকতে হবে। একজন প্রার্থী উপরোল্লিখিত ক্যাটাগরির মধ্যে শুধু একটিতে আবেদন করতে পারবেন।আবেদনপত্র লিখতে হবে ইংরেজিতে। আবেদনপত্রে যেসব তথ্য থাকতে হবে, সেগুলো হলো—বৃত্তির নাম, প্রার্থী কোন ক্যাটাগরিতে পড়তে চান, প্রার্থীর পাঠ্যবিষয় (যে বিষয়ে প্রার্থী প্রথম ডিগ্রি অর্জন করেছেন), প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা (টেলিফোন নম্বর ও ই-মেইলসহ), জন্ম তারিখ, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীর বর্তমান পদবি, যোগদানের তারিখ, সংগঠনের নাম ও ঠিকানা উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী আগে যদি কোনো বৃত্তির জন্য প্রাথমিক বা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে থাকেন তার বিবরণ, প্রার্থীর সব পরীক্ষার ফলাফল (পরীক্ষার নাম, বিভাগ/বিষয়, পাসের সাল, বিভাগ/সিজিপিএ, পরীক্ষার মোট নম্বর/সিজিপিএ, অর্জিত মোট নম্বর/সিজিপিএ) এবং শতকরা হার উল্লেখ করতে হবে, প্রার্থী অন্য কোনো পরীক্ষায় অংশ নিয়ে থাকলে তার বিবরণ। প্রার্থী যদি টোফেল, জিআরই, আইইএলটিএস, জিম্যাট পরীক্ষায় অংশ নিয়ে থাকে তার স্কোর ও পাসের তারিখ উল্লেখ করতে হবে। প্রার্থীর কোনো প্রবন্ধ যদি প্রতিষ্ঠিত কোনো জার্নালে প্রকাশিত হয়ে থাকে তবে প্রবন্ধের নাম ও বিষয়, জার্নালের নাম, প্রকাশের স্থান, প্রবন্ধের শব্দ সংখ্যা এবং এ প্রকাশনার ভিত্তিতে যদি কোনো ডিগ্রি/ডিপ্লোমা/সনদ সংগ্রহ করে থাকলে তার বিবরণ। সবশেষে প্রার্থীকে তাঁর স্বাক্ষর করতে হবে। আবেদনপত্র টাইপ করে দিতে হবে। আবেদনপত্রের ধরন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moedu.gov.bd-এ পাওয়া যাবে। প্রকাশনার বর্ণনার জন্য অতিরিক্ত কাগজ ব্যবহার করা যাবে। মেডিসিন ও ডেনটিস্ট্রির প্রার্থীদের আবেদনপত্রে তাঁদের পাসের সাল, এমবিবিএস/বিডিএর প্রতিটি পার্টের অর্জিত নম্বর, মোট নম্বর এবং গড় নম্বর উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ‘শর্ট লিস্টেড’ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র—সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, ঢাকা-১২০৭ বরাবর আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাতে হবে। বৃত্তির ক্যাটাগরি ও বৃত্তির নাম খামের ওপর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সব পরীক্ষার পাসের সনদপত্র, নম্বরপত্র, টোফেল, জিআরই, আইইএলটিএস, জিম্যাট পরীক্ষার রেজাল্টশিট এবং সম্প্রতি তোলা প্রার্থীর এক কপি ছবি। সবকিছু প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাঁচ টাকা মূল্যমানের ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম (৯.র্৫র্ –৪.র্৫র্ ) দিতে হবে।আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে—রঞ্জিত্ কুমার সেন উপসচিব ফোন: ৭১৬৫০৩২ ই-মেইল: [email protected] ওয়েব ঠিকানা: www.moedu.gov.bd