যে কথাগুলো মনে রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসি পরীক্ষা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পরীক্ষার হলে যাওয়ার আগের দিন তুমি প্রয়োজনীয় সব যেমন- কলম (কালো কালির), পেনসিল, রাবার, স্কেল, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যত্নসহকারে ঠিক করে রাখবে। পরীক্ষার হলে ওএমআর শিটের বৃত্ত ভরাট করবে যত্নসহকারে ও নির্ভুলভাবে। বৃত্ত ভরাট করতে কোনো সমস্যা হলে হল পরিদর্শকের সাহায্য নেবে। যেসব পরীক্ষায় চিত্র আবশ্যক, তাতে অবশ্যই চিত্র আঁকবে। তবে চিত্রের বর্ণনা চিত্র অঙ্কন করার পর দেবে। মনে রাখবে, রিভিশনের বিষয়টি। তুমি অবশ্যই পরীক্ষা শেষ হওয়ার ১০-১৫ মিনিট আগে লেখা শেষ করে রিভিশন দেবে। ভালো পরীক্ষা দেওয়অর বিষয়টি কিন্তু উত্তরপত্র রিভিশনের ওপর নির্ভরশীল। অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা নিজ সন্তানকে পরীক্ষার আগের রাতে বেশিক্ষণ সজাগ রাখবেন না। ঘুম কম হলে এর প্রভাব পরীক্ষার ওপর পড়বে। আরেকটি বিষয় অবশ্যই পালনীয়, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম শহরের পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য। যানজট সমস্যার কথা বিবেচনায় রেখে পরীক্ষার কেন্দ্রে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করতে হবে।