সঠিক উত্তরটি লেখো অংশ-১৩প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম শিক্ষায় ১নং প্রশ্নটি থাকবে নতুন কাঠামো অনুযায়ী যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এ প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ১। প্রশ্ন থাকবে ১০টি।অধ্যায়—৭৬। ‘পরোপকার’ নামের উপাখ্যানে কী নীতিশিক্ষা লাভ করা যায়?ক. পরোপকার করা ঠিক নয় খ. পরোপকার করলে নিজের অপকার হয় গ. পরোপকার করলে পুণ্য হয় ঘ. পরোপকার করলে ঈশ্বর অসন্তুষ্ট হন উত্তর: গ. পরোপকার করলে পুণ্য হয়৭। ‘বিশ্বাসঘাতক বণিকের গল্প’ নামের উপাখ্যানে বন্ধুটি দাঁড়িপাল্লা ইঁদুর খেয়ে ফেলেছে’—এ কথাটি কেন বলল?ক. সত্যিই ইঁদুর খেয়ে ফেলেছিল খ. বন্ধুটি তা হারিয়ে ফেলেছিল গ. দাঁড়িপাল্লাটি তার খুব ভালো লেগেছিল ঘ. সেটা চুরি হয়ে গিয়েছিল উত্তর: গ. দাঁড়িপাল্লাটি তার খুব ভালো লেগেছিল৮। ‘বিশ্বাসঘাতক বণিকের গল্প’ নামের উপাখ্যানে আমরা কী নীতিশিক্ষা লাভ করতে পারি?ক. বিশ্বাসঘাতক সঠিক বিচার পায় খ. বিশ্বাসঘাতককে সবাই বিশ্বাস করে গ. বিশ্বাসঘাতককে ঈশ্বর ভালোবাসেন ঘ. বিশ্বাসঘাতকতা মহাপাপ উত্তর: ঘ. বিশ্বাসঘাতকতা মহাপাপ৯। বিশ্বাসঘাতক কাকে বলে?ক. যে বিশ্বাস রক্ষা করে খ. যে বিশ্বাস রক্ষা করে না গ. যে পরোপকার করে ঘ. যে ধর্মকর্ম পালন করে উত্তর: খ. যে বিশ্বাস রক্ষা করে না১০। ‘বুদ্ধি যার বল তার’—কোন উপাখ্যান থেকে পাই?ক. পরোপকার খ. বণিকের গল্প গ. ভারণ্ড পাখি ঘ. ছোট মাথায় বড়বুদ্ধি উত্তর: ঘ. ছোট মাথায় বড়বুদ্ধি১১। চাঁদের আলো হ্রদের জলে পড়ে কাঁপছিল কেন?ক. চাঁদদেবতা রাগে কাঁপছিল খ. নদীতে অনেক ঢেউ ছিল গ. বাতাসে নদীর ঢেউ নড়ছিল ঘ. খরগোশ জলের তলায় ছিল উত্তর: গ. বাতাসে নদীর ঢেউ নড়ছিল১২। ‘ছোট মাথায় বড় বুদ্ধি’—উপাখ্যানে দৃঢ়তার পরিচয় পাওয়া যায় কার?ক. হাতির দলনেতার খ. হাতিদের গ. খরগোশের দলনেতার ঘ. খরগোশদের।উত্তর: গ. খরগোশের দলনেতার।