পৌরনীতিজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৫
যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না -জন লক
প্রিয় শিক্ষার্থীরা, আজ পৌরনীতির গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-৫ অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে ব্যবধান আলোচনা করো।উত্তর: গণতন্ত্র ও একনায়কতন্ত্র সম্পূর্ণ বিপরীতমুখী সরকারব্যবস্থা। একনায়কতন্ত্রে শাসক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। কিন্তু গণতন্ত্রে শাসকের ক্ষমতায় টিকে থাকা সম্পূর্ণরূপে নির্ভর করে জনগণের ইচ্ছার ওপর। গণতন্ত্রে শাসক জনগণের মনঃপূত না হলে জনগণ শাসকের পতন ঘটাতে পারে কিন্তু একনায়কতন্ত্রে সব ধরনের সিদ্ধান্ত জনগণকে মেনে নিতে বাধ্য করা হয়।প্রশ্ন: বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় কী?উত্তর: বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হলে বিচারকদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে রাজনৈতিক বিবেচনায় কেউ নিয়োগ না পায়। এ ছাড়া বিচারকদের উপযুক্ত বেতনভাতা প্রদান, কার্যকালের নিশ্চয়তা বিধান, বিচার বিভাগের প্রাধান্য প্রভৃতি নিশ্চিতকরণের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়। অধ্যায়: ৬ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: আইনের সাধারণ অর্থ কী? উত্তর: নিয়ম।প্রশ্ন: কোক লিখিত গ্রন্থের নাম কী? উত্তর: ইনস্টিটিউটস।প্রশ্ন: আধুনিককালে আইনের সবচেয়ে বড় উৎস কী? উত্তর: আধুনিককালে আইন পরিষদই আইনের সবচেয়ে বড় উৎস।প্রশ্ন: স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কী? উত্তর: লিবার্টি (Liberty)।প্রশ্ন: স্বাধীনতাকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? উত্তর: চার।প্রশ্ন: যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না—এটি কার উক্তি? উত্তর: জন লকের উক্তি।প্রশ্ন: সাম্যের অর্থ কী? উত্তর: সাম্যের অর্থ সমান।প্রশ্ন: সাম্যের নেশা স্বাধীনতার আশাকে ব্যর্থ করেছে—উক্তিটি কার?উত্তর: লর্ড অ্যাকটনেরপ্রশ্ন: জাতীয় স্বাধীনতা কী? উত্তর: রাষ্ট্রীয় স্বাধীনতা।প্রশ্ন: কিসের মাধ্যমে রাষ্ট্রে শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে? উত্তর: আইনের শাসনের মাধ্যমে।প্রশ্ন: আইনের শাসনের অর্থ কী? উত্তর: আইনের প্রাধান্য স্বীকার করা ও আইনানুযায়ী শাসন করা।প্রশ্ন: আইন ও অধিকারের সম্পর্ক কী? উত্তর: সমান্তরাল।প্রশ্ন: কোনটি নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে? উত্তর: আইনের শাসন।প্রশ্ন: কোনটি সভ্য সমাজের মানদণ্ড? উত্তর: আইনের শাসন।প্রশ্ন: কোনটি গণতন্ত্রের শক্তি? উত্তর: আইনের শাসন।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: আইন হলো সার্বভৌমের আদেশ—ব্যাখ্যা করো।উত্তর: রাষ্ট্রে আইন আছে বলেই সবাই সুন্দরভাবে বসবাস করতে সক্ষম হয়। আবার এই আইন প্রণয়নের ক্ষমতা যদি সকলকে দেওয়া হয় তাহলেও বিপত্তি দেখা দেবে। এ জন্য আইন প্রণয়নের জন্য একটি সার্বভৌম কর্তৃপক্ষ থাকে। এ কর্তৃপক্ষই আইন প্রণয়নের অধিকার সংরক্ষণ করে। এ জন্য অস্টিন বলেছেন, আইন হলো সার্বভৌমের আদেশ।প্রশ্ন: আইনের উৎস কী কী?উত্তর: আইন নিজে নিজে তৈরি হয়নি। আইনকে তৈরি করতে হয়েছে। কিছু সুনির্দিষ্ট উৎস থেকে আইন উৎপত্তি লাভ করেছে। যেমন—চিরাচরিত প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ, আইন পরিষদ প্রভৃতি। উল্লিখিত বিষয়সমূহ সমাজে প্রতিষ্ঠিত আইনসমূহ তৈরি করেছে।