যোগাযোগের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা ভাষা আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লিখ অংশ-৫প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ১ নম্বর প্রশ্নে থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি নম্বর থাকবে ১০।৪৯. ব্যাকরণে ‘র’ এবং ‘এর’ বিভক্তিযুক্ত শব্দকে বলে—ক. সর্বনাম পদ খ. অব্যয় পদ গ. সম্বন্ধ পদ ঘ. ক্রিয়া পদউত্তর: গ. সম্বন্ধ পদ।৫০. কোন বাক্যটিতে প্রশ্নবোধক চিহ্ন বসবে?ক. ফিরে এলাম অতিথিশালায় খ. কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম বলোগ. এ কেমন শিশু, তেতো খেতে তার আনন্দ ঘ. তোমরা কি ভাই নীল আকাশের তারাউত্তর: ঘ. তোমরা কি ভাই নীল আকাশের তারা?৫১. ‘স্বাচ্ছন্দ্যে’ শব্দটিতে কয়টি যুক্তবর্ণ আছে?ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৬টি উত্তর: খ. ৩টি।৫২. ‘মাটি’ শব্দের সমার্থক শব্দ—ক. ধরণি খ. গিরি গ. ভূমি ঘ. তটিনী উত্তর: গ ভূমি।৫৩. মানুষের জীবনে যোগাযোগের সূচনা হয়—ক. আধুনিক কালে খ. আদিম কালে গ. সম্প্রতি ঘ. মধ্য যুগেউত্তর: খ. আদিম কালে।৫৪. যোগাযোগের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা—ক. হাতিয়ার ব্যবহার খ. ভাষা আবিষ্কার গ. নৌকা আবিষ্কার ঘ. লেখা আবিষ্কারউত্তর: খ. ভাষা আবিষ্কার।৫৫. আফ্রিকার উপজাতিরা দূর-দূরান্তে সংবাদ পাঠাত—ক. ঢোল পিটিয়ে খ. শিঙ্গা ফুঁকে গ. বাহক মারফত ঘ. পায়রা উড়িয়েউত্তর: ক. ঢোল পিটিয়ে৫৬. টেলিযোযোগব্যবস্থায় প্রথম ব্যবহূত যন্ত্র—ক. টেলিফোন খ. বেতার গ. টেলিগ্রাফ ঘ. টেলিগ্রামউত্তর: গ. টেলিগ্রাফ৫৭. যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন—ক. বেতার খ. টেলিভিশন গ. ইন্টারনেট ঘ. ফ্যাক্সউত্তর: গ. ইন্টারনেট।৫৮. যে উপকারীর উপকার স্বীকার করে—ক. কৃতঘ্ন খ. কৃতজ্ঞ গ. অকৃতজ্ঞ ঘ. কৃতজ্ঞতাউত্তর: খ. কৃতজ্ঞ।৫৯. ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতার মূলভাব অনুসারে সমাজে শ্রেষ্ঠত্বের অধিকারী হচ্ছেন—ক. শিল্পীগণ খ. শিক্ষকগণ গ. চাষিগণ ঘ. শ্রমিকগণউত্তর: খ. শিক্ষকগণ।৬০. লোকপরম্পরায় যা মানুষ জানতে পারে তাকে বলে লোকশ্রুতি। এই লোকশ্রুতি—ক. সত্য হয় খ. সত্য হয় না গ. মিথ্যা হয় না ঘ. সত্য হতেও পারে, নাও হতে পারে।উত্তর: ঘ. সত্য হতেও পারে, নাও হতে পারে।৬১. ‘পাখি’ কবিতার মূলভাব অনুযায়ী পাখি চায়—ক. খোকার যত্ন খ. সুন্দর খাঁচা গ. ভালো খাবার ঘ. স্বাধীনতাউত্তর: ঘ. স্বাধীনতা।৬২. যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে—ক. ভালো বৃষ্টি হয় খ. বৃষ্টি হয় না গ. খরা হয় ঘ. বন্যা হয়উত্তর: ক. ভালো বৃষ্টি হয়।৬৩. বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পোস্টার তৈরি করতে বলা হলে তুমি কোন কথাগুলো লিখবে?ক. গাছ লাগান খ. পরিবেশ বাঁচান গ. গাছ লাগান, ঘর সাজান ঘ. গাছ লাগান, পরিবেশ বাঁচানউত্তর: ঘ. গাছ লাগান, পরিবেশ বাঁচান।# শেষ অংশ ছাপা হবে আগামীকাল