সঠিক উত্তরটি লিখ শেষ অংশবাংলা বিষয়ে ১ নম্বর প্রশ্নে থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। ৬৪. গাছপালা বাতাস থেকে গ্রহণ করে—ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. কার্বন মনোক্সাইডউত্তর: গ. কার্বন ডাই-অক্সাইড।৬৫. গাছপালা না থাকলে বাতাসের যে উপাদান শেষ হয়ে যেত—ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইডউত্তর: ক. অক্সিজেন।৬৬. শক্তির প্রধান উৎস—ক. ভিটামিন খ. খনিজ লবণ গ. খাদ্যশস্য ঘ. আমিষ। উত্তর: খাদ্যশস্য৬৭. কোনটি তেল-জাতীয় খাদ্য?ক. সরিষা খ. খেজুর গ. ডাল ঘ. রসুনউত্তর: ক. সরিষা৬৮. কফি ও কোকো তৈরি হয়—ক. বীজ থেকে খ. লতা থেকে গ. পাতা থেকে ঘ. ফল থেকে। উত্তর: ক. বীজ থেকে।৬৯. তন্তু উৎপাদনকারী গাছ—ক. মেহগনি খ. শাল গ. পাট ঘ. রাবারউত্তর: গ. পাট।৭০. ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ—ক. গর্জন খ. সিঙ্কোনা গ. সেগুন ঘ. মেহগনিউত্তর: খ. সিঙ্কোনা।৭১. তোমাকে আজ খুশি খুশি মনে হচ্ছে—এই বাক্যে ‘খুশি খুশি’ কোন পদ?ক. সর্বনাম খ. বিশেষ্য গ. বিশেষণ ঘ. অব্যয়উত্তর: খ. বিশেষ্য।৭২. ব্রিটিশবিরোধী আন্দোলনের কোন নেতার মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কবিতা লিখে শ্রদ্ধা জানান?ক. মওলানা ভাসানী খ. শহীদ তিতুমীর গ. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ঘ. ইব্রাহীম খানউত্তর: গ. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।৭৩. বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া প্রাণী—ক. গন্ডার ও হনুমান খ. হাতি ও হাড়গিলা গ. শজারু ও বিড়াল ঘ. ছাগল ও শকুনউত্তর: ক. গন্ডার ও হনুমান।৭৪. ‘সবার আমি ছাত্র’ কবিতায় ব্যবহূত যতি চিহ্ন—ক. শুধু দাঁড়ি খ. শুধু কমা গ. দাঁড়ি ও কমা ঘ. কমা, দাঁড়ি, হাইফেন ও সেমিকোলনউত্তর: ঘ. কমা, দাঁড়ি, হাইফেন ও সেমিকোলন।৭৫. সবার আমি ছাত্র কবিতার মূলভাব অনুযায়ী—ক. প্রকৃতির কাছে আমাদের শেখার কিছু নাই খ. এই বিশাল পৃথিবী আমাদের আবাসভূমিগ. প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে ঘ. পৃথিবীর সব কিছুই প্রয়োজনীয়উত্তর: গ. প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।৭৬. পৃথিবীতে যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হয়েছে নিচের কোনটি?ক. বেতার খ. টেলিভিশন গ. ইন্টারনেট ঘ. ই-মেইল। উত্তর: গ. ইন্টারনেট।৭৭. আকাশের চেয়ে উচ্চতা বেশি কিসের?ক. জ্ঞানীর খ. সত্যের গ. হিমালয়ের ঘ. মানুষের। উত্তর: সত্যের। ৭৮. চন্দ্রলোকে অর্থ কী?ক. আকাশের দিকে খ. চাঁদের দেশে গ. অচেনা জায়গা ঘ. আকাশের চাঁদউত্তর: চাঁদের দেশে। ৭৯. মৃৎশিল্পের প্রধান উপাদান কোনটি?ক. মাটি খ. রং গ. তুলি ঘ. বালিউত্তর: ক. মাটি।৮০। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে?ক. ১৪ ডিসেম্বর খ. ১৬ ডিসেম্বর গ. ২৫ ডিসেম্বর ঘ. ৭ ডিসেম্বর। উত্তর: ক. ১৪ ডিসেম্বর৮১। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বাংলার প্রথম শহীদ কে?ক. তিতুমীর খ. ক্ষুধিরাম গ. সৈয়দ আহম্মদ ঘ. শের-এ-বাংলা। উত্তর: ক. তিতুমীর।৮২। পাখি চায় বন—ক. নীল আকাশের গান খ. স্বাধীনমুক্ত প্রাণ গ. নীল নভ অঙ্গন ঘ. মুক্ত আকাশউত্তর: স্বাধীনমুক্ত প্রাণ।৮৩। ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ কোনটি?ক. গর্জন খ. সিনকোনা গ. সেগুন. ঘ. সুন্দরীউত্তর: খ. সিনকোনা৮৪। ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কী থেকে?ক. আসামলতা খ. কালোমেঘগ. সিনকোনা থেকে ঘ. সুন্দরী পাতা থেকেউত্তর: গ. সিনকোনা থেকে।৮৫। গাছপালা ও বনভূমি যেখানে বেশি সেখানে কি হয়?ক. বৃষ্টি হয় খ. খরা হয় গ. ঝড় হয় ঘ. বন্যা হয়। উত্তর: ক. বৃষ্টি হয়। ৮৬। যার ভালো-মন্দ বোঝার ক্ষমতা আছে সে কী?ক. জ্ঞানী খ. বিজ্ঞ গ. সুখী ঘ. বুদ্ধিমানউত্তর: ক. জ্ঞানী। ৮৭। আমাদের এই বাংলাদেশ প্রকৃতির—ক. লীলাভূমি খ. রূপসী কন্যা গ. রাজা ঘ. প্রকৃতির কন্যা। উত্তর: খ. রূপসী কন্যা৮৮। নদীর সঙ্গে এ দেশের মানুষের রয়েছে—ক. গভীর ভালোবাসা খ. গভীর মিতালি গ. সম্পর্ক ঘ. শত্রুতা। উত্তর: খ. গভীর মিতালি।৮৯। সূর্যকে ঘিরেই ঘুরছে নিচের কোনটি?ক. পৃথিবী খ. চাঁদ গ. গ্রহ ঘ. ধুমকেতুউত্তর: ক. পৃথিবী।৯০। ‘কম্পাস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?ক. ইংরেজি খ. ফরাসি গ. হিন্দি ঘ. বাংলাউত্তর: ক. ইংরেজি।৯১। বেতারে আমরা কেবল শুনতে পাই নিচের কোনটি?ক. ধ্বনি খ. তরঙ্গ গ. ছবি ঘ. আলো-ছায়াউত্তর: ক. ধ্বনি।৯২। মানুষ প্রকৃতির আবহাওয়ায় লালিত—ক. সন্তান খ. বন্ধু গ. শত্রু ঘ. মিত্রউত্তর: ক. সন্তান।৯৩। রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন কবে?ক. ৭ মার্চ খ. ২৫ মার্চ গ. ১৬ ডিসেম্বর ঘ. ১৪ ডিসেম্বর উত্তর: ক. ৭ মার্চ।৯৪। মুক্তা ও প্রবাল পাওয়া যায় কোথায়?ক. পুকুরে খ. সাগরে গ. হ্রদে ঘ. মহাসাগরেউত্তর: খ. সাগরে। ৯৫। আনন্দ আছে, দুঃখও আছে কাদের?ক. গাছের খ. মানুষের গ. পাখির ঘ. জিরাফেরউত্তর: খ. মানুষের। ৯৬। অন্যকে আলো বিলিয়ে দেওয়াতেই জোনাকির—ক. আনন্দ খ. দুঃখ গ. হাসি ঘ. বেদনাউত্তর: ক. আনন্দ।