জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষকপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। প্রতিটি বিষয়ের ১ নম্বর প্রশ্নটি থাকবে যোগ্যতাভিত্তিক প্রশ্ন। এখানে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। একটি প্রশ্নের চারটি উত্তর থাকবে। এর মধ্যে থেকে একটি সঠিক উত্তর বের করে উত্তরপত্রে লিখতে হবে। যোগ্যতাভিত্তিক প্রশ্নের সঠিক উত্তর বাছাই করতে হলে তোমাকে পাঠ্যবই খুব ভালো করে পড়তে হবে। যোগ্যতাভিত্তিক প্রশ্ন বুঝে উত্তর লিখতে হবে। পরীক্ষার ফল ভালো হোক, এটা সবারই প্রত্যাশা। আর এই প্রত্যাশা তোমার প্রাপ্তির ঘরে যোগ হবে। ৬টি বিষয়েই তুমি যদি সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি সম্পন্ন কর। এ জন্য এই সময় প্রয়োজন—# যেটুকু সময় এখনো হাতে আছে, তার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের দেওয়া মডেল টেস্ট এবং তোমার স্কুলের মডেল টেস্টগুলো আবার সমাধান করো। এতে প্রশ্নের ধরন ও উত্তর সম্পর্কে আরও সঠিক ধারণা লাভ করতে পারবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নোত্তর লেখার অভ্যাস কতটুকু আয়ত্তে এসেছে, তাও যাচাই করে নিতে পারো।# ১ নম্বর প্রশ্নের বহুনির্বাচনী (যোগ্যতাভিত্তিক) উত্তর সঠিকভাবে লেখার জন্য প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক বিষয়বস্তু আয়ত্তে এসেছে কি না, যাচাই করে নাও। তথ্যভিত্তিক ও গুরুত্বপূর্ণ লাইনগুলো কতটা আত্মস্থ হয়েছে, দেখে নাও।# যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর আপাতদৃষ্টিতে একটু জটিল মনে হলেও এটাকে কঠিন মনে করার কোনো কারণ নেই। তোমার পড়া বিষয় যথার্থভাবে আয়ত্তে থাকলে কোনো সমস্যাই হওয়ার কথা নয়। কাজেই, প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তুর আলোকে কী রকম প্রশ্ন হতে পারে, একটু ভেবে নাও। যেমন ধরো, ইংরেজি বিষয়ে লেসন-২-এর Ms Asma Haque সম্পর্কিত টেক্সটটি। এই টেক্সট সম্পর্কিত Multiple choice questions (competency Based)-এর একটি প্রশ্ন যদি এমন হয় Who is Ms Asma Haque? এর চারটি বিকল্প উত্তর যদি হয় i) Teacher ii) Class teacher iii) English teacher iv) Shop Assistant. এ ক্ষেত্রে কোন উত্তরটি যথার্থ ও সঠিক হতে পারে? কেউ বলবে ii) Class teacher আবার অনেকে বলবে i) Teacher বা iii) English teacher। যদি একটু অনুধাবনের চেষ্টা করি, আমরা বুঝে নিতে পারি, যেহেতু Ms Asma Haque class-এ ইংরেজিতে কথা বলছেন এবং বিষয়টাও আমাদের ইংরেজি, কাজেই তিনি English teacher হওয়াটাই স্বাভাবিক। যদিও টেক্সটের ভেতর কোথাও লেখা নেই যে তিনি English teacher, কিন্তু অবস্থার প্রেক্ষাপটে এবং পরিবেশ আমাদের বলে দেয়, তিনি English teacher অর্থাৎ এ ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে iii) English teacher# ঠিক একইভাবে বাংলা বিষয়ে যদি এমন প্রশ্ন থাকে: ‘ক্ষ’ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? ১) ক্+শ ২) ক্+স ৩) ক্+ষ ৪) ক্+খ। স্বাভাবিকভাবেই উত্তর হবে—৩) ক্+ষ।# গণিত বিষয়ে যদি প্রশ্ন থাকে: অনু, বিপাশা, তপু, রীনা ও ফয়সালের বয়স যথাক্রমে ১০, ১১, ১২, ১৩ ও ১৪ বছর। তাদের গড় বয়স কত? ক) ১০ বছর খ) ১১ বছর গ) ১২ বছর ঘ) ১৩ বছর। সঠিক উত্তরটি নিশ্চয় গড় নির্ণয় সূত্র অনুসরণ করে খুব সহজেই বলে দিতে পারো— গ) ১২ বছর।# পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে যদি এমন প্রশ্ন হয়, বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষমেলার আয়োজন করলে কী হবে—১) বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে ২) শিক্ষার্থীরা গাছের সৌন্দর্য উপভোগ করবে ৩) শিক্ষার্থীরা মেলায় অনেক মজা করবে ৪) শিক্ষার্থীরা বৃক্ষরোপণে উৎসাহী হবে। এ প্রশ্নটির সহজ উত্তর ৪) শিক্ষার্থীরা বৃক্ষরোপণে উৎসাহী হবে।# পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ে বহুনির্বাচনী প্রশ্নে যদি এমন থাকে—বেশি শর্করা পাওয়ার জন্য তুমি কোন সারির খাদ্যগুলো খাবে? ক) মাংস, দুধ, ডিম খ) রুটি, ভাত, আলু গ) আম, পেয়ারা, কমলা ঘ) বাদাম, ঘি, মাখন।তুমি চট করে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে নিশ্চয় লিখবে খ) রুটি, ভাত, আলু। কারণ, তুমি এ সম্পর্কিত তথ্যজ্ঞান পাঠ্যবই থেকে জেনে নিয়েছ।# ঠিক একইভাবে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ করার দক্ষতা নিয়ে ধর্মশিক্ষাসহ প্রতিটি বিষয়ের ১ নম্বর প্রশ্নের জন্য তোমার প্রস্তুতি সঠিক প্রস্তুতি রয়েছে।# বহুনির্বাচনী প্রশ্নের উত্তর লিখতে গিয়ে বারবার ‘উত্তর’ লেখার কোনো প্রয়োজন নেই। প্রশ্নক্রম লিখে সঠিক উত্তর যেটি হবে, সেই ক্রম নম্বর এবং সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখবে। পাশের দুটি বক্সের মধ্যে বাংলা ও ইংরেজি বিষয়ে উত্তর লেখার নিয়ম দেওয়া হলো। অন্যবিষয়গুলোর ১নং প্রশ্নের উত্তরও একইভাবে লিখবে।বাংলা১ নম্বর প্রশ্নের উত্তরক. ১) চাষিগণখ. ২) দিকের শেষগ. ৩) চিন্তাঘ. ২) বিশেষণঙ. ৪) শিশুর সবকিছু সুন্দরচ. ...........ছ. ...........জ. ..........ঝ. ..........ঞ. ..............ইংরেজিAns. to the Q. No. 1i. b) Birdii. d) Rediii. a) Limaiv. a) Parrotv. --------vi. --------vii. --------viii. --------ix. --------x. ---------