জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে জীববিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। অধ্যায়-৩ অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: অ্যামাইটোসিস বিভাজন কীভাবে ঘটে?উত্তর: অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটির নিউক্লীয় সামগ্রী প্রথমে সরাসরি দুই অংশে বিভক্ত হয় এবং পরে কোষটিও মধ্যভাগ বরাবর দুই ভাগে বিভক্ত হয়। ফলে একটি কোষ থেকে দুইটি কোষ তৈরি হয়।প্রশ্ন: মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন?উত্তর: মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। কারণ এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং ক্রোমোসোম সংখ্যা, গঠন ও গুণাগুণ হুবহু মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা, গঠন ও গুণাগুণসম্পন্ন হয়। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন বলা হয়। অধ্যায়-৪ জ্ঞানমূলক প্রশ্ন:১। টিস্যু কী?উত্তর: অবিচ্ছিন্ন ও সুসংগঠিত একগুচ্ছ কোষ, যাদের উৎপত্তি এবং কাজ একই প্রকার, তাকে বলা হয় টিস্যু।২। সরল টিস্যু কী?উত্তর: যেসব স্থায়ী টিস্যু একই প্রকার কোষ নিয়ে গঠিত, তাদের বলা হয় সরল টিস্যু।৩। জটিল টিস্যু কী? উত্তর: আকৃতি ও প্রকৃতিতে ভিন্ন কিন্তু অভিন্ন কাজ সম্পাদনকারী কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয়, তাকে জটিল টিস্যু বলে।৪। সীভনলের কাজ কী?উত্তর: পাতার তৈরি খাদ্যদ্রব্য পরিবহন করাই সীভনলের কাজ। অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: টিস্যু সৃষ্টি হয় কেন?উত্তর: এককোষী জীবের সব কাজ একটিমাত্র কোষেই সম্পন্ন হয়। আবার বহুকোষী জীবে অন্য ধরনের শ্রমবণ্টন ব্যবস্থা পরিলক্ষিত হয়। এ ক্ষেত্রে দেখা যায়, একগুচ্ছ কোষ খাদ্য তৈরি করে, একগুচ্ছ কোষ খাদ্য সঞ্চয় করে, একগুচ্ছ কোষ খাদ্যের উপাদান আনা-নেওয়া করে ইত্যাদি। এসব কারণে বহুকোষী জীবে টিস্যু সৃষ্টি হয়।প্রশ্ন: উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি হয় কেন?উত্তর: উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষে ভাজক টিস্যু অবস্থান করে। অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে শীর্ষস্থ ভাজক টিস্যু ও উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে প্রাথমিক ভাজক টিস্যু বলা হয়। এ টিস্যুর কোষগুলোর পুনঃ পুনঃ বিভাজনের ফলে উদ্ভিদের মূল ও কাণ্ড দৈর্ঘ্যে বাড়তে থাকে। অধ্যায়- ৫ জ্ঞানমূলক প্রশ্ন:১। অঙ্গ কাকে বলে? উত্তর: এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণীদেহের অংশকে অঙ্গ বলে।২। তন্ত্র কী? উত্তর: একাধিক অঙ্গ মিলিতভাবে একই ধরনের শারীরবৃত্তীয় কাজ করলে তাকে তন্ত্র বলে।৩। আবরণী টিস্যু কী?উত্তর: যেসব টিস্যু দেহের ভেতর ও বাইরের অঙ্গগুলোর মুক্ত তলকে আচ্ছাদিত করে রাখে, তাদের আবরণী টিস্যু বলে।৪। রক্ত কী?উত্তর: রক্ত একধরনের ক্ষারীয়, চটচটে, ঈষৎ লবণাক্ত, লাল বর্ণের সজীব তরল যোজক টিস্যু।৫। রক্তরসে পানির পরিমাণ কত?উত্তর: প্রায় ৯১/৯২% পানি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল