রচনামূলক প্রশ্নোত্তরের কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল পদ্ধতি  অংশ-১২০১১ সালের এসএসসি পরীক্ষার্থীরা, আজ রসায়ন বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য উত্তর প্রদানের নিচের কৌশলটি ভালোভাবে আয়ত্ব করবে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।A, B ও C তিনটি মৌল, যারা বিভিন্ন অনুপাতে নিজেদের মধ্যে সংযুক্ত হয়ে ভিন্ন ভিন্ন চারটি যৌগ গঠন করে। নিচে এদের সংযুক্তি দেওয়া হলো: প্রথম যৌগ দ্বিতীয় যৌগ তৃতীয় যৌগ চতুর্থ যৌগ A 63.63 % 82.35 % B 36.36 % 88.88 % 94.11 % C 17.64 % 11.11 % 5.88 % প্রশ্ন: (ক) কোনো যৌগের সংযুতি কাকে বলে? ১প্রশ্ন: (খ) গ্যাস আয়তন সূত্রের সঙ্গে অন্যন্য রাসায়নিক সংযোগ সূত্রের মধ্যে অমিল তুলে ধরো। ২প্রশ্ন: (গ) তৃতীয় ও চতুর্থ যৌগ গুণানুপাত সূত্রকে সমর্থন করে—ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: (ঘ) প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এ তিনটির সাহায্যে রাসায়নিক সংযোগ সূত্রের প্রয়োগ দেখাও। ৪উত্তর: (ক): কোনো যৌগের সংযুতি বলতে ওই যৌগে বিদ্যমান মৌলসমূহ কী অনুপাতে আছে, তা বোঝায়। সাধারণত ভর হিসেবে কোনো মৌলের পরিমাণ শতকরা কত ভাগ, তা প্রকাশ করা হয়। যেমন: পানিতে ভর হিসেবে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুক্তি যথাক্রমে ১১.১ % ও ৮৮.৯%।উত্তর: (খ) গ্যাস আয়তন সূত্রের সংজ্ঞা হতে আমরা জানি, যখন বিভিন্ন গ্যাস পরস্পরের সঙ্গে রাসায়নিকভাবে বিক্রিয়া করে, তখন তা এমনভাবে বিক্রিয়া করবে যেন এর আয়তনের মধ্যে সব সময় একটি সরল অনুপাত থাকবে এবং বিক্রিয়ার উপাদান যদি গ্যাসীয় হয়, তবে এগুলোর আয়তনের সঙ্গে বিক্রিয়া করা গ্যাসের আয়তনের মধ্যেও একটি সরল অনুপাত থাকবে। অবশ্য সব গ্যাসের আয়তন একই চাপ ও তাপমাত্রায় পরিমাপ করতে হবে। যেমন:H2(g) + I2(g) = 2HI(g)এ ক্ষেত্রে বিক্রিয়ক ও উপাদানগুলোর আয়তনের অনুপাত হবে ১ ঃ ১ ঃ ২।অন্য রাসায়নিক সংযোগ সূত্রের সঙ্গে ভরের সম্পর্ক থাকলেও গ্যাস আয়তন সূত্রের ক্ষেত্রে ভরের কোনো প্রয়োজন নেই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল