বাংলা বিভাগীয় প্রধান,মাস্টার ট্রেইনার (বাংলা) সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়, ঢাকা [email protected]সৃজনশীল পদ্ধতি অংশ-২প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, গতকালের পর আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধটির ওপর আলোচনা করা হলো। নিচে সংশ্লিষ্ট প্রবন্ধের আলোচ্য বিষয় ছাড়াও সৃজনশীলপ্রশ্ন তৈরির প্রক্রিয়া ও সম্ভাব্য প্রশ্নের উদাহরণদেওয়া হয়েছে। যা পড়লে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য সহজ হবে।প্রাঞ্জলতা কী: বঙ্কিমচন্দ্রের মতে, রচনা বা কোনো সাহিত্যের সবচেয়ে বড় গুণ ‘প্রাঞ্জলতা’, যার অর্থ সহজবোধ্যতা। অর্থাৎ লেখকের বক্তব্যের বিষয় পাঠক পড়ামাত্র বুঝতে পারলে তাকে ‘প্রাঞ্জলতা’ বলে। রচনাকে প্রাঞ্জল করার বেশ কিছু কৌশল লেখক বর্ণনা করেছেন। সেগুলো হলো—ক. অপ্রচলিত শব্দ ব্যবহারে রচনা দুর্বোধ্য হয়। তাই সর্বজনবোধ্য, প্রচলিত ও লৌকিক শব্দ ব্যবহারের মাধ্যমে রচনাকে প্রাঞ্জল করতে হবে। এ ক্ষেত্রে হুতাশন, হুতভূক, বায়ুসখা, বৈশ্বানর ইত্যাদি অপ্রচলিত শব্দ ব্যবহারের পরিবর্তে বঙ্কিমচন্দ্র ‘অগ্নি’ শব্দটি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন। কারণ অগ্নি বা আগুন শব্দটি বহুল প্রচলিত। খ. সন্ধি ও সমাসজাত শব্দ বেশি ব্যবহার করলেও রচনা দুরূহ ও দুর্বোধ্য হয়। তাই সন্ধি ও সমাসজাত শব্দ যথাসম্ভব কম ব্যবহার করা উচিত। এ প্রসঙ্গে লেখক সমাসজাত একটি শব্দ ‘মীনক্ষোভাকুল কুবলয়’ (মীনের ক্ষোভে আকুল যে কুবলয়) ব্যবহার করে দেখিয়েছেন রচনা কতটা দুর্বোধ্য হয়। গ. জটিল বা মিশ্রবাক্য স্বতঃস্ফূর্ত ভাব প্রকাশের প্রধান অন্তরায়। ফলে জটিল বাক্য ব্যবহারের পরিবর্তে একাধিক সরল বাক্যে ভাব প্রকাশ করলে তা প্রাঞ্জল হয়। ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে লেখক একটি জটিল বাক্য ভেঙে ছয়টি সরল বাক্যে রূপান্তর করে এর সত্যতা নিরূপণ করেছেন।ঘ. বঙ্কিমচন্দ্র রচনায় বাহুল্য দোষ ঘটাতে নিষেধ করেছেন। অর্থাৎ অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক শব্দ বা বাক্য ব্যবহার না করে যে শব্দ বা বাক্যগুলো অপরিহার্য, সেগুলোই ব্যবহার করতে বলেছেন। তাঁর মতে, ‘অনর্থক কথা বাড়াইওনা, অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কী?’ঙ. বাক্য মাত্রাতিরিক্ত স্থূল হলে অর্থ বুঝতে অনেক সময় কষ্ট হয়। তাই প্রয়োজনে বাক্যকে সম্প্রসারিত করতে বাক্যের অর্থটা বুঝিয়ে দিতে হবে। লেখক এ ক্ষেত্রে ‘অশ্ব’ এবং ‘ঊন বর্ষায় দুনো শীত’ এ দুটি উদাহরণ এনে বিষয়টি স্পষ্ট করেছেন।এ প্রবন্ধ থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন করা যেতে পারে: ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের মূলত দুটি প্রধান theme হলো—অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা। এখান থেকে কোনো সৃজনশীল প্রশ্ন করতে হলে এর যেকোনো এক বা একাধিক theme ধরে তার ভিত্তিতে উদ্দীপক তৈরি করতে হবে। অর্থাৎ কোনো বক্তব্য, চিঠি, লেখা বা সাহিত্যে অর্থব্যক্তি ও প্রাঞ্জলতার কোনো বৈশিষ্ট্য উল্লেখ করে অথবা অনুল্লেখ রেখে উদ্দীপক তৈরি করতে হবে। শিক্ষার্থী তখন পাঠ্যবইয়ে উল্লিখিত বৈশিষ্ট্যের মিল-অমিল খুঁজে বের করতে পারবে এবং কাঙ্ক্ষিত সিদ্ধান্ত দিতে পারবে। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো—১. জনৈক বাংলা শিক্ষক তাঁর কলেজপড়ুয়া ছেলেকে একটি পত্র লেখেন। পত্রের কিছু অংশ নিম্ন্নরূপ, ‘স্নেহাষ্পদেষু, তোমার স্বহস্তলিখিত পত্রখানি ডাকবাহকের হস্ত ঘুরিয়া কিয়ৎ দিবস পূর্বে আমার হস্তগত হইলে আমি পত্রপাঠে বিশেষ প্রীত হইতে পারি নাই। তুমি কি আমার সহিত প্রপঞ্চ করিতেছ?তাহা না হইলে তোমার বন্ধু মারফত তোমার সম্পর্কে এ কী অশ্রুতপূর্ব ঘটনা শুনিলাম! ঘটনা শ্রুতপূর্বক আমি কিংকর্তব্যবিমূঢ় হইয়াছি এবং তদ্ধেতুক উক্ত পত্রখানি রচনা করিতে বসিয়াছি। মনে রাখিও, বিভাবরীর অবসানেই ভানুর প্রতাপ প্রজ্জ্বলিত হয়।’ক. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী? ১খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে ‘বিজ্ঞাপন’ শব্দের পরিবর্তে ‘ইশতিহার’ ব্যবহার করতে বলেছেন কেন? ২গ. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে প্রকাশিত কোন দিকটি উদ্দীপকে অনুপস্থিত? ব্যাখ্যা করো। ৩ঘ. ওই পত্রটি সহজবোধ্য করতে ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলো কীভাবে কাজ করবে? বুঝিয়ে লেখো। ৪২. সোনাপুর উচ্চবিদ্যালয়ের বাংলার শিক্ষক ডি কে সাহেব ব্রাহ্মণ পণ্ডিত। তিনি তাঁর কথায় ও লেখায় তৎসম শব্দ ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করতেই চান না। এ জন্য শ্রেণীকক্ষে ছাত্ররা অধিকাংশ সময় তাঁর পাঠ বুঝতে পারে না। এবার স্কুল ম্যাগাজিনে তাঁর যে লেখাটি ছাপা হলো, তাতেও তাঁর এ মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটেছে। তাই তেমন কোনো প্রশংসা কারও কাছ থেকে পেলেন না।ক. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধটি কোথা থেকে সংকলিত? ১খ. রচনার উপযুক্ত শব্দ নির্বাচনের গুরুত্ব কী? ২গ. ডি কে সাহেবের লেখাটি শিল্পসম্মত না হওয়ার কারণ ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের আলোকে বর্ণনা করো। ৩ঘ. ডি কে সাহেবের মানসিকতা পরিবর্তনে বঙ্কিমচন্দ্রের পরামর্শ কী? ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। ৪৩. নুরুদ্দীন তাঁর এলাকার রাস্তা সংস্কারের জন্য স্থানীয় চেয়ারম্যান সাহেবের কাছে একটি আবেদন পেশ করেন। প্রচুর আঞ্চলিক শব্দ আর দুর্বোধ্য ভাষার কারণে চেয়ারম্যান সাহেব পত্রটির মর্মার্থ বুঝতে ব্যর্থ হন। পরবর্তী সময় চেয়ারম্যান সাহেব নুরুদ্দীন সাহেবকে পত্রটি সংশোধন করে পুনরায় জমা দিতে বলেন।ক. প্রাঞ্জলতা কী? ১খ. ‘উৎকৃষ্ট লেখকেরা প্রায়ই এ নিয়ম ত্যাগ করিয়াছেন’ বলতে কী বোঝানো হয়েছে? ২গ. পত্রটি ব্যর্থ হওয়ার প্রধান কারণটি ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের আলোকে বর্ণনা করো। ৩ঘ. পত্রটি সংশোধন করতে নুরুদ্দীন সাহেবের করণীয় কী? ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। ৪# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল