রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর হয়ে আসার পর শাসনব্যবস্থা চালু হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।খ- বিভাগ: অধ্যায়-২অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: প্রাচীন জনপদ বলতে কী বোঝ?উত্তর: প্রাচীন জনপদ হলো প্রাচীনকালে বাংলার বিচ্ছিন্ন অঞ্চলগুলো।প্রাচীনকালে বাংলাজুড়ে এ ধরনের ছোট ছোট অঞ্চল বিদ্যমান ছিল।প্রশ্ন: পলাশীর পরবর্তী বাংলার নবাবরা পরাধীন ছিল কেন?উত্তর: পলাশীর পরবর্তী বাংলার নবাবরা পরাধীন ছিল। কারণ, ইংরেজদের সহায়তায় তারা ক্ষমতায় আসেন। তাই ইংরেজদের পরামর্শ মেনেই তাদের রাজ্য চালাতে হয়।প্রশ্ন: প্রাচীনকালে গৌড় ছিল একটি স্বাধীন রাজ্য—ব্যাখ্যা করো।উত্তর: প্রাচীনকালে গৌড় একটি স্বাধীন রাজ্য ছিল বলে জানা যায়। যার অবস্থান ষষ্ঠ ও সপ্তম শতকে পূর্ব বাংলার উত্তরাংশে বিদ্যমান ছিল। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো।প্রশ্ন: বাংলায় আর্যদের আগমনের কারণ কী?উত্তর: বাংলায় আর্যদের আগমনের কয়েকটি কারণ বিদ্যমান। আর্যদের বাংলায় আগমনের কারণগুলোর মধ্যে ছিল—ক. যুদ্ধ করে নতুন অঞ্চল দখল করার নেশা।খ. বাণিজ্য করার উদ্দেশে ঐশ্বর্যশালী বাংলায় প্রবেশ করা।প্রশ্ন: তাম্র শাসন বলতে কী বুঝ?উত্তর: তাম্র শাসন হলো প্রাচীনকালের রাজারা তামার পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা বা নির্দেশ দিতেন। এগুলোই হলো তাম্র শাসন। স্বাধীন বঙ্গ রাজ্য আমলের এ রকম সাতটি তাম্র শাসন পাওয়া গেছে।প্রশ্ন: মাৎস্যন্যায় বলতে কী বোঝ?উত্তর: মাৎস্যন্যায় হলো অরাজকতাপূর্ণ সময়কাল।পুকুরের বড় মাছগুলো শক্তির দাপটে ছোট মাছ ধরে ধরে খেয়ে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলা হয় মাৎস্যন্যায়।প্রশ্ন: ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝ?উত্তর: ত্রিশক্তির সংঘর্ষ হলো ধর্মপালের সময় বাংলায় তিনটি রাজবংশ উত্তর ভারতের আধিপত্য বিস্তার করতে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এ তিনটি রাজবংশ হলো বাংলার পাল বংশ, রাজপুতনার দুর্জরপ্রতীহার বংশ ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকুট বংশ।প্রশ্ন: দ্বৈতশাসন বলতে কী বোঝ?উত্তর: দ্বৈতশাসন হলো রবার্ট ক্লাইভ কর্তৃক বাংলার গভর্নর হয়ে আসার পর প্রবর্তিত নতুন শাসনব্যবস্থা। মূলত এ দ্বৈত শাসনব্যবস্থায় নবাবের অধীনে শাসনব্যবস্থা থাকার পরও কোম্পানির হুকুম মান্য করে চলতে হতো।প্রশ্ন: দেববংশের রাজাদের নাম লেখো।উত্তর: গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ষষ্ঠ শতাব্দীর প্রথম ভাগ থেকেই দক্ষিণ-পূর্ব বাংলায় পৃথক জাতিসত্তার বিকাশ ঘটতে থাকে। পাল শাসনামলের বেশির ভাগ সময়ই দক্ষিণ-পূর্ব বাংলা ছিল স্বাধীন এবং এ সময় বেশ কিছু রাজবংশ এই অঞ্চলে রাজত্ব করত। খড়গ বংশের শাসনের পর অষ্টম শতকের মাঝামাঝি সময়ে এ অঞ্চলে দেব বংশের উত্থান ঘটে।দেব রাজাদের নাম: প্রাপ্ত তাম্র শাসন থেকে দেববংশের চারজন রাজার নাম পাওয়া যায়। এরা হলেন শ্রী শান্তিদেব, শ্রী বীরদেব, শ্রী আনন্দদেব ও শ্রী ভবদেব। এই চারজন রাজা নিজেদের খুব শক্তিধর মনে করতেন। তাই তাঁদের নামের সঙ্গে যুক্ত করতেন বড় বড় উপাধি। যেমন—পরম সৌগত, পরম ভট্টারক, পরমেশ্বর, মহারাজাধিরাজ। দেব রাজারা আনুমানিক ৭৪০ থেকে ৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ৬০ বছর রাজত্ব করেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল