রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ রসায়ন বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। CO2 ব্যবহূত হয় কোন কাজে?
ক. শ্বাসকার্য চালাতে খ. আগুন জ্বালাতে
গ. কীটনাশক হিসেবে ঘ. পিঠা ফোলাতে
২। রসায়নকে বলা হয়—
ক. প্রাণীর জন্য বিজ্ঞান খ. জীবনের জন্য বিজ্ঞান
গ. পদার্থের জন্য বিজ্ঞান
ঘ. ব্যবহারের জন্য বিজ্ঞান
৩। কোনটি যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহূত হয়?
ক. মিথেন খ. ইথেন
গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন
৪। সাপ তাড়াতে নিচের কোনটি ব্যবহূত হয়?
ক. বেনজিন খ. কার্বলিক অ্যাসিড
গ. ন্যাপথলিন ঘ. বিউটেন
৫। সালোকসংশ্লেষণ মূলত কী ধরনের প্রক্রিয়া?
ক. জৈবিক প্রক্রিয়া খ. জৈব রাসায়নিক প্রক্রিয়া
গ. কৃত্রিম প্রক্রিয়া ঘ. অজৈব রাসায়নিক
৬। কাঠ কার্বনের কী যৌগ?
ক. সেলুলোজ খ. মিথেন
গ. ইথানল ঘ. ল্যাকটোলোজ
৭। মিসরীয় সভ্যতা বোঝাতে কোন শব্দটি ব্যবহূত হতো?
ক. আল ফিজিয়া খ. আল জাবির
গ. আল কেমি ঘ. আল কেমিস্ট্রি
৮। কত বছর আগে সর্বপ্রথম রসায়ন ব্যবহার শুরু হয়েছিল?
ক. 1000 খ. 1500 গ. 2000 ঘ. 2500
৯। আন্তর্জাতিক ক্ষতিকর আলোকরশ্মি চিহ্নটিকে কী বলা হয়?
ক. ট্রিফয়েল খ. টাওয়ার গ. মিটার ঘ. ট্রিময়েল
১০। তেজস্ক্রিয়ার চিহ্নকে কী বলে?
ক. ট্রিফয়েল খ. বার্নার গ. বিস্ফোরক ঘ. জারক
১১। ফলাফল সম্পর্কে আগাম ধারণা অনুসন্ধান ও গবেষণাকাজের কততম ধাপ?
ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায় ১
১. ঘ ২. খ ৩. ক ৪. খ ৫. খ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ঘ।
শিক্ষক
খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা