রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ রসায়ন বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৬। নিচের কোন গ্যাসের নিঃসরণের হার সবচেয়ে বেশি?
ক. C4H10 খ. C2H6 গ. CH4 ঘ. CO2.
৭। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে অবস্থার পরিবর্তন হলে নিচের কোনটির পরিবর্তিত হয় না?
ক. নিজস্ব বৈশিষ্ট্য খ. ধর্ম
গ. অণুর গঠন ঘ. আন্তআণবিক দূরত্ব
৮। সি.এন.জি কী?
ক. মিথেল গ্যাস খ. এক ধরনের ট্যাক্সি
গ. সম্প্রসারিত প্রাকৃতিক গ্যাস
ঘ. সংকুচিত প্রাকৃতিক গ্যাস
৯। সাধারণ চাপ ও উষ্ণতায় নিচের কোন পদার্থে আকার এবং আয়তন দুটোই নির্দিষ্ট থাকে?
ক. চিনি খ. অক্সিজেন
গ. সয়াবিন তেল ঘ. পানি
১০। কোনটির আন্তআণবিক শক্তি বেশি?
ক. চিনি খ. অক্সিজেন
গ. হিলিয়াম ঘ. ভোজ্যতেল
১১। সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কী বলে?
ক. ব্যাপন খ. নিঃসরণ
গ. অভিস্রবণ ঘ. ঊর্ধ্বপাতন
১২। সেন্টের গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
ক. দ্রবণ খ. ব্যাপন
গ. অভিস্রবণ ঘ. ব্রাউনীয় গতি
১৩। কোনটির মধ্যে আন্তআণবিক শক্তি সবচেয়ে কম?
ক. বরফ খ. ফুটানো পানি
গ. লবণ ঘ. জলীয় বাষ্প
১৪। বস্তুর ভর বৃদ্ধি করলে ব্যাপনের হার কী রকম হয়?
ক. বৃদ্ধি পায় খ. অপরিবর্তিত থাকে
গ. কমে যায় ঘ. অনির্দিষ্ট থাকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায় ২
৬. গ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. গ।
শিক্ষক
খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা