রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ রসায়ন বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১৫। ব্যাপন কী ধরনের প্রক্রিয়া?
ক. স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া খ. আকস্মিক প্রক্রিয়া গ. কৃত্রিম প্রক্রিয়া ঘ. দৈনিক প্রক্রিয়া
১৬। পানি থেকে বরফ সৃষ্টিতে—
i. আন্তআণবিক দূরত্ব হ্রাস পায়
ii. আন্তআণবিক আকর্ষণ শক্তি কমে যায়
iii. অণুগুলোর গতিশক্তি কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। কোন মাধ্যমে ব্যাপন সংঘটিত হয়?
i. কঠিন বস্তুর ক্ষেত্রে ii. তরল বস্তুর ক্ষেত্রে
iii. গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পদার্থের—
i. অবস্থান পরিবর্তন ঘটে
ii. নিজস্ব কিছু বৈশিষ্ট্য ও ধর্মের পরিবর্তন ঘটে iii. অণুর গঠনের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
অধ্যায়-৩
১। কোনটিতে দুটি নিউট্রন বিদ্যমান?
ক. হাইড্রোজেন খ. ডিউটেরিয়াম
গ. ট্রিটিয়াম ঘ. লিথিয়াম
২। লেড মৌলের ল্যাটিন নাম কী?
ক. Lead খ. Plumbum
গ. Cupnun ঘ. Nain
৩। কত সালে রাদারফোর্ড তাঁর পরমাণু মডেল প্রদান করেন?
ক. 1821 খ. 1901 গ. 1911 ঘ. 1921.

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. ক।
অধ্যায়-৩
১. গ ২. খ ৩. গ।
শিক্ষক
খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা