রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ রসায়ন বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
৪। নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে?
ক. পরমাণুতে অবস্থিত ইলেকট্রন ও প্রোটন সংখ্যাকে
খ. পরমাণুতে অবস্থিত নিউট্রন ও ইলেকট্রন সংখ্যাকে
গ. নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে
ঘ. নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে
৫। খাদ্য সংরক্ষণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে।
ক. 60 Cr খ. 60 Co
গ. 32 P ঘ. 235 U
৬। পরমাণুর কোয়ান্টাম মডেল বলা হয় কাকে?
ক. রাদারফোর্ড মডেলকে
খ. ডান্টন মডেলকে
গ. বোর মডেলকে
ঘ. অ্যাভোগেড্রোর মডেলকে
৭। অ্যামোনিয়া গ্যাসের আপেক্ষিক আণবিক ভর কত?
ক. ৩৭ খ. ২৭ গ. ১৭ ঘ. ১৪
৮। স্থায়ী কণিকা একত্র হয়ে কোনটি গঠিত হয়?
ক. মৌলিক কণিকা খ. পরমাণু
গ. অণু ঘ. আয়ন
৯। কে ইলেকট্রন আবিষ্কার করেন?
ক. চ্যাডউইক খ. থমসন
গ. রাদারফোর্ড ঘ. অ্যাভোগেড্রো
১০। পরমাণুর অনুমোদিত কক্ষপথের ধারণা দেন কে?
ক. রাদারফোড খ. ডান্টন
গ. নিলস বোর ঘ. হেবার বস
১১। কোনো মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মূলত তার—
ক. পারমাণবিক সংখ্যার ওপর
খ. নিউক্লিয়ন সংখ্যার ওপর
গ. ইলেকট্রন বিন্যাসের ওপর
ঘ. ইলেকট্রন সংখ্যার ওপর
১২। আইসোটোপে—
i. ভরসংখ্যা সমান থাকে
ii. নিউট্রনসংখ্যা সমান থাকে
iii. প্রোটনসংখ্যা সমান থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
১৩। প্রতীক দ্বারা বোঝায়—
i. মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ
ii. মৌলের পরমাণুকে
iii. মৌলের পারমাণবিক ভর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

অধ্যায়-৪
১। ল্যানথানাইড বর্গে মৌলের সংখ্যা কতটি?
ক. ১৩টি খ. ২৮টি
গ. ১৫টি ঘ. ১৪টি
২। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাকে কী বলে?
ক. আয়নিক শক্তি
খ. সমযোজী শক্তি
গ. তড়িত্ ধনাত্মকতা
ঘ. তড়িত্ ঋণাত্মকতা
৩। পর্যায় সারণির একই পর্যায় যতই ডান দিকে যাওয়া যায়, ততই মৌলসমূহের—
i. পরমাণুর আকার হ্রাস পায়
ii. ধাতব ধর্ম হ্রাস পায়
iii. ধাতব ধর্ম বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। পর্যায় সারণির বাঁ থেকে ডানে অক্সাইডসমূহের অম্লত্ব কিরূপ হয়?
ক. হ্রাস পায় খ. বৃদ্ধি পায়
গ. অপরিবর্তিত থাকে ঘ. সব কটি
৫। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব বস্তুর কোন ধর্মের অন্তর্গত?
ক. ভৌত ধর্ম খ. রাসায়নিক ধর্ম
গ. ভৌত ও রাসায়নিক ধর্ম
ঘ. পদার্থের ধর্ম।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
৪. ঘ ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. গ ১২. গ ১৩. ক।
অধ্যায়-৪
১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. ক।
শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ