রসায়ন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ রসায়ন বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
৯। নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় উত্পন্ন তাপের পরিমাণ কত?
ক. 92J খ. 92kJ
গ. 550J ঘ. 550kJ
১০। কোনটি CFC গ্যাস?
ক. CCl2F2 খ. CH2Cl2
গ. CH3Cl ঘ. CCl4
১১। যে তড়িত্দ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, তাকে কী বলে?
ক. অ্যানোড খ. ক্যাথোড
গ. লবণসেতু ঘ. অতড়িত্দ্বার
১২। পানির তড়িত্ বিশ্লেষণে ক্যাথোডে কী ঘটে?
ক. O2 উত্পন্ন হয়
খ. H2 গ্যাস জমা হয়
গ. H2 গ্যাস উত্পন্ন হয়
ঘ. H2O উত্পন্ন হয়
১৩। কোনটির তড়িত্ বিশ্লেষণের মাধ্যমে কস্টিক সোডা উত্পাদন করা হয়?
ক. NaHCO3 খ. NaCl
গ. Na2CO3 ঘ. H2CO3
১৪। তড়িত্ রাসায়নিক বিক্রিয়ায় যে তড়িত্দ্বার তড়িত্ বিশ্লেষ্য পদার্থকে ইলেকট্রন প্রদান করে, তাকে কী বলা হয়?
ক. অ্যানোড খ. ক্যাথোড
গ. অ্যানারন ঘ. ইলেকট্রোড
১৫। তেজস্ক্রিয়তা কী ধরনের বিক্রিয়া?
ক. ফিসন খ. ফিউসন
গ. ফ্রাগমেন্টেশন
ঘ. ট্রান্সমুটেশন বিক্রিয়া
১৬। লবণ সেতুর কাজ—
ক. শক্তির সমতা সাধন
খ. ভরের সমতা সাধন
গ. পরমাণুর সমতা সাধন
ঘ. আয়নিক সমতা বাঁধন
১৭। বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে কী ঘটে?
ক. বরফ গলে যায়
খ. বরফ জমে থাকে
গ. তাপমাত্রা বেড়ে যায়
ঘ. তাপমাত্রা কমে যায়
১৮। কোনো বিক্রিয়াকে একমুখী করার উপায় কী?
ক. বিক্রিয়ক খ. অপসারণ
গ. যেকোনো একটি উত্পাদন অপসারণ
ঘ. চাপ প্রয়োগ
১৯। বাণিজ্যিকভাবে কী, উত্পাদনের জন্য সমুদ্রের পানিকে তড়িত্ বিশ্লেষণ করা হয়?
ক. বিশুদ্ধ পানি খ. বিদ্যুত্
গ. ক্লোরিন ঘ. ফ্লোরিন
২০। অ্যানোডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. অ্যানোডে বিজারণ ঘটে
খ. অ্যানোডে ধনাত্মক তড়িত্দ্বার
গ. অ্যানোডে ঋণাত্মক তড়িত্দ্বার
ঘ. অ্যানোডে জারণ ঘটে
২১। ব্রাইনের তড়িত্ বিশ্লেষণে উপজাত হিসেবে পাওয়া যায়?
ক. Cl2 খ. NaOH দ্রবণ
গ. H2 গ্যাস ঘ. H2SO4
২২। কোনটি অর্ধপরিবাহী?
ক. সিলিকন খ. কার্বন
গ. তামা ঘ. লোহা
২৩। সূর্যের মধ্যে কোন বিক্রিয়াটি ঘটে?
ক. ইউরেনিয়াম ভেঙে আলফা কণা উত্পন্ন হয়
খ. হিলিয়াম ভেঙে হাইড্রোজেন গ্যাস উত্পন্ন হয়
গ. হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হয়ে হিলিয়াম তৈরি হয়
ঘ. নিউক্লিয়ার ফিসন বিক্রিয়া সংগঠিত হয়।

অধ্যায়-৯
১। অ্যাসিডের তীব্রতা কী ক্রমানুসারে বৃদ্ধি পায়?
ক. pH7 অপেক্ষা বেশি
খ. pH8 অপেক্ষা কম
গ. pH7 অপেক্ষা কম
ঘ. pH17 এর সমান
২। ধাতুসমূহের কোন ধরনের লবণ দ্রবীভূত থাকলে পানি অস্থায়ী হয়?
ক. সালফেট লবণ
খ. ক্লোরাইড লবণ
গ. নাইট্রেট লবণ
ঘ. বাই-কার্বনেট
৩। সব ধাতুর কোন লবণ পানিতে দ্রবণীয়?
ক. সালফেট খ. কার্বনেট
গ. নাইট্রেট ঘ. ফসফেট
৪। বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিডের বর্ণ কেমন?
ক. লাল খ. বাদামি
গ. বর্ণহীন ঘ. কালো
৫। লঘু Ca (OH)2 এর স্বাদ কীরূপ?
ক. টক খ. মিষ্টি
গ. কটু ঘ. স্বাদহীন
৬। কোনটি ক্ষারক কিন্তু ক্ষার নয়?
ক. সোডিয়াম অক্সাইড
খ. ক্যালসিয়াম অক্সাইড
গ. কপার অক্সাইড
ঘ. পটাশিয়াম হাইড্রো-অক্সাইড
৭। ক্ষারের ধর্ম কোনটি?
ক. এটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে
খ. এটি জলীয় দ্রবণে হাইড্রো-অক্সাইড আয়ন প্রদান করে
গ. এটি নীল লিটমাসকে লাল করে
ঘ. এটি টক স্বাদযুক্ত
৮। ফিটকিরিতে কত অণু পানি বিদ্যমান?
ক. 6 খ. 10 গ. 20 ঘ. 24
৯। তাপ শোষণ করে ধরে রাখে কোনটি?
ক. NO2 খ. C গ. CO2 ঘ. Cl2
১০। কোনটি হাইড্রোক্লোরিক অ্যাসিড?
ক. HCl(a) খ. HCl(/)
গ. HCl(aq) ঘ. HCl(s)
১১। কলিচুনের রাসায়নিক সংকেত কোনটি?
ক. NaOH খ. CaO
গ. Ca(OH)2 ঘ. CaCO3.

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৮
৯. খ ১০. ক ১১. খ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. গ।
অধ্যায়-৯
১. গ ২. ঘ ৩. গ ৪. গ ৫. গ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. গ ১১. গ।
শিক্ষক
খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ