রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-২প্রশ্ন: সবচেয়ে হালকা মৌলিক পদার্থের নাম কী?উত্তর: হাইড্রোজেন।প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত ভারী মৌলের নাম কী? উত্তর: ইউরেনিয়াম।প্রশ্ন: ইউরেনিয়ামের একটি পরমাণুর ভর কত?উত্তর: 3.95x10-22 g।প্রশ্ন: কাঠকয়লার প্রধান গাঠনিক উপাদান কোনটি?উত্তর: কার্বন।প্রশ্ন: এক টুকরো স্বর্ণ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল হয়?উত্তর: ১০,৬৩০ সে.।প্রশ্ন: কোন তাপমাত্রায় স্বর্ণ বাষ্পীভূত হয়? উত্তর: ২৮,০৮০ সে.।প্রশ্ন: কোন গ্যাসের পরমাণুগুলো নিষ্ক্রিয় বলে এরা পরমাণু অবস্থাতেই থেকে যায়? উত্তর: হিলিয়াম।প্রশ্ন: ‘পারমাণবিক ভর’ ধারণার প্রবর্তক কে? উত্তর: জন ডাল্টন।প্রশ্ন: স্থির অনুপাত সূত্রের প্রবর্তক কে? উত্তর: প্রাউস।প্রশ্ন: বিশুদ্ধ পানিতে ভর অনুসারে সর্বদা শতকরা কত ভাগ হাইড্রোজেন থাকে? উত্তর: ১১.১১ ভাগ।প্রশ্ন: বিশুদ্ধ পানিতে ভর অনুসারে সর্বদা শতকরা কত ভাগ অক্সিজেন থাকে? উত্তর: ৮৮.৮৯ ভাগ।প্রশ্ন: বিজ্ঞানী জন ডাল্টন সর্বপ্রথম কোন সূত্রটি প্রকাশ করেন?উত্তর: গুণানুপাত সূত্র।প্রশ্ন: বিজ্ঞানী রিকটার কোন সূত্র প্রকাশ করেন?উত্তর: বিপরীত অনুপাত সূত্র।প্রশ্ন: বিজ্ঞানী গে-লুস্যাক কোন সূত্রটি আবিষ্কার করেন?উত্তর: গ্যাস আয়তন সূত্র।প্রশ্ন: পারমাণবিক ও আণবিক ভর মাপা হয় কীভাবে?উত্তর: ভর বর্ণালিবীক্ষণ পদ্ধতিতে।প্রশ্ন: প্রাচীন গ্রিসে পরমাণু মতবাদ প্রথম কে প্রচলন করেন?উত্তর: ডেমোক্রিটাস।প্রশ্ন: একটি মৌলে বিভিন্ন ভরের পরমাণু থাকলে তাকে কী বলে।উত্তর: আইসোটোপ।প্রশ্ন: পরমাণুতে ইলেকট্রনের আধিক্য বা ঘাটতি ঘটিয়ে কোনটি তৈরি হয়? উত্তর: আয়ন।প্রশ্ন: বর্তনীয় গতি কোন ধরনের কণার বা বস্তুর জন্য প্রযোজ্য?উত্তর: কোলয়েড কণা।প্রশ্ন: পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম কী? উত্তর: পরমাণু।প্রশ্ন: কোন মৌলের পরমাণুর স্বাধীন সত্তা আছে?উত্তর: হিলিয়াম।প্রশ্ন: আধুনিক রসায়নের জনক কে? উত্তর: জন ডাল্টন।প্রশ্ন: ব্রাউনীয় গতির আণবিক মতবাদ কে দেন?উত্তর: উইনার।প্রশ্ন: N2 + 3H22NH3 সমীকরণটি কোন কোন রাসায়নিক সংযোগ সূত্র সমর্থন করে?উত্তর: ভরের নিত্যতা ও গ্যাস আয়তন।প্রশ্ন: বায়বীয় পদার্থের অণুর বৈশিষ্ট্য কোনটি?উত্তর: মুক্তভাবে বিচরণ করে।প্রশ্ন: রাসায়নিক সংযোগ সূত্র মোট কয়টি? উত্তর: ৫টি।প্রশ্ন: কোলয়েড কী?উত্তর: বিশুদ্ধ ও অসমসত্ত্ব মিশ্রণের মধ্যবর্তী অবস্থা।প্রশ্ন: ব্রাউনীয় গতি কখন বাড়ে?উত্তর: যখন কোলয়েড কণার আকার ছোট হয়।প্রশ্ন: কোন বিজ্ঞানী আণবিক গতিতত্ত্বের সাহায্যে ব্রাউনীয় গতির ব্যাখ্যা দেন? উত্তর: উইনার।প্রশ্ন: কোনো বস্তুর ভেতর পদার্থের পরিমাণকে কী বলে?উত্তর: ভর।প্রশ্ন: কার্বনের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা কত?উত্তর: ৬, ১২।প্রশ্ন: আধুনিক রসায়নের ভিত্তি কোনটি? উত্তর: পরমাণুবাদ।প্রশ্ন: ১ মৌল পরিমাণ বস্তুর আয়তনকে কী বলা হয়?উত্তর: মোলার আয়তন।প্রশ্ন: কোনো মাধ্যমে কোলয়েড কণার ইতস্তত ভ্রমণকে কী বলে?উত্তর: ব্রাউনীয় গতি।প্রশ্ন: কত শতাব্দীতে পরমাণু মতবাদ বৈজ্ঞানিক ও দার্শনিকদের সমর্থন লাভ করে? উত্তর: ষোড়শ ও সপ্তদশ।প্রশ্ন: মিথেন, কার্বন ডাই-অক্সাইড ও পানি—এদের দ্বারা কোন সূত্রের যথার্থতা প্রমাণ করা যায়?উত্তর: বিপরীত অনুপাত।প্রশ্ন: কোন বিজ্ঞানী শক্তির অবিনাশিতাবাদ সূত্র আবিষ্কার করেন?উত্তর: ল্যাভয়সিয়ে।প্রশ্ন: সর্বদা সত্য নয় কোন সূত্র? উত্তর: স্থিরানুপাত।প্রশ্ন: পরমাণুর সমস্ত ভর কোথায় কেন্দ্রীভূত থাকে?উত্তর: নিউক্লিয়াসে। অধ্যায়-৩ প্রশ্ন: এসটিপিতে ১৬ গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত?উত্তর: ১১.২ লিটার।প্রশ্ন: আদর্শ উষ্ণতা ও চাপে ১ লিটার হাইড্রোজের ভর কত?উত্তর: ০.৮৯৮৬ গ্রাম।প্রশ্ন: ১৭ গ্রাম অ্যামোনিয়ায় অণুর সংখ্যা কত?উত্তর: ৬.০২৩×১০-২৩টি।প্রশ্ন: ৩৯.১ কার পারমাণবিক ভর? উত্তর: পটাসিয়াম।প্রশ্ন: কোন মৌলে যতসংখ্যক অণু থাকে সেই সংখ্যাকে কী বলা হয়? উত্তর: অ্যাভোগেড্রো সংখ্যা।প্রশ্ন: এনটিপিতে ১০ গ্রাম হাইড্রোজেনের আয়তন কত?উত্তর: ২২৪ লিটার।প্রশ্ন: ‘অণু’ ধারণার স্রষ্টা কে? উত্তর: অ্যাভোগেড্রো।প্রশ্ন: প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে কী বোঝায়?উত্তর: ০º সে. এবং ১ এটমোসফিয়ার চাপ।প্রশ্ন: অ্যাভোগেড্রো সংখ্যার মান কত? উত্তর: ৬.০২৩×১০২৩।প্রশ্ন: কত সালে ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয়?উত্তর: ১৮০৩ সালে।প্রশ্ন: অধিকাংশ মৌলিক গ্যাসের অণুগুলো কী?উত্তর: দ্বিপরমাণুক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল