রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক অংশ  সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ রসায়ন বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির ওপর ধারাবাহিকভাবে আলোচনা করা হলো।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ক, খ ও গ তিনটি মৌল দ্বারা গঠিত ভিন্ন ভিন্ন চারটি যৌগের সংযুক্তি নিচের ছকে দেওয়া হলো। ১ম যৌগ ২য় যৌগ ৩য় যৌগ ৪র্থ যৌগ ক ৬৩.৬৩ % ৮২.৩৫ % × × খ ৩৬.৩৬ % × ৮৮.৮৮ % ৯৪.১১ % ঘ × ১৭.৬৪ % ১১.১১ % ৫.৮৮ % প্রশ্ন: (ক) কোন যৌগের সংযুতি কাকে বলে? ১প্রশ্ন: (খ) গ্যাস আয়তন সূত্রের সঙ্গে অন্যান্য রাসায়নিক সংযোগ সূত্রের মধ্যে অমিল তুলে ধরো? ২ প্রশ্ন: (গ) তৃতীয় ও চতুর্থ যৌগ গুণানুপাত সূত্রকে সমর্থন করে ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: (ঘ) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনটির সাহায্যে রাসায়নিক সংযোগ সূত্রের প্রয়োগ দেখাও। ৪ক নম্বর প্রশ্নের সম্ভাব্য উত্তর (১)কোন যৌগের সংযুতি বলতে ওই যৌগে বিদ্যমান মৌলগুলো কী অনুপাতে আছে, তা বুঝায়। সাধারণত ভর হিসেবে কোনো মৌলের পরিমাণ শতকরা কত ভাগ তাই প্রকাশ করা হয়। যেমন: পানিতে ভর হিসেবে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি যথাক্রমে ১১.১ % এবং ৮৮.৯ %।খ নম্বর প্রশ্নের সম্ভাব্য উত্তর (১+১ = ২)গ্যাস আয়তন সূত্রের সংজ্ঞা থেকে আমরা জানি, যখন বিভিন্ন গ্যাস পরস্পরের সঙ্গে রাসায়নিকভাবে বিক্রিয়া করে, তখন তারা এমনভাবে বিক্রিয়া করবে, যেন তাদের আয়তনগুলোর মধ্যে সর্বদা একটি সরল অনুপাত থাকবে, এবং বিক্রিয়ার উৎপাদ যদি গ্যাসীয় হয়, তবে তাদের আয়তনের সঙ্গে বিক্রিয়ক গ্যাসগুলোর আয়তনের মধ্যেও একটি সরল অনুপাত থাকবে। অবশ্য সব গ্যাসের আয়তন একই চাপ ও তাপমাত্রায় পরিমাপ করতে হবে। যেমন: H2(g)+ I2(g)= 2HI(g)এ ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদগুলোর আয়তনের অনুপাত ১ ঃ ১ ঃ ২।অন্য রাসায়নিক সংযোগ সূত্রের সঙ্গে ভরের সম্পর্ক থাকলেও গ্যাস আয়তন সূত্রের ক্ষেত্রে ভরের কোনো প্রয়োজন নেই।গ নম্বর প্রশ্নের সম্ভাব্য উত্তর (১+১+১ = ৩)(যেহেতু প্রশ্নটি গুণানুপাত সূত্র সম্পর্কিত ফলে এই প্রশ্নটির জ্ঞান গুণানুপাত সূত্রের সংজ্ঞা লেখ, এ সম্পর্কে কিছু লিখে তোমাদের পাঠ্যবইয়ের ১৬ পৃষ্ঠার উদাহরণের ন্যায় প্রদত্ত প্রশ্নটির উত্তর দাও।)গুণানুপাত সূত্রের সংজ্ঞা থেকে জানি, যদি দুটি মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একাধিক যৌগ উৎপন্ন করে তবে এসব যৌগের যেকোনো একটি মৌলের একটি নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলের যে বিভিন্ন ভরগুলো পৃথকভাবে যুক্ত হয়, সেই ভরগুলো পরস্পরের সঙ্গে একটি সরল অনুপাত বজায় রাখে। সরল অনুপাত অর্থ ১ ঃ ২, ২ ঃ ৩, ৩ ঃ ৪, ৩ ঃ ৫। যেমন: নাইট্রোজেনের অক্সাইডগুলোয় নাইট্রোজেনের ২৮ গ্রামের সঙ্গে যে অক্সিজেন সংযোজিত হয়, তার অনুপাত যথাক্রমে- ১ ঃ ২ ঃ ৩ ঃ ৪ ঃ ৫। তৃতীয় ও চতুর্থ যৌগে খ ও গ এর শতকরা সংযুক্তি হতে তৃতীয় যৌগে খ ঃ গ = ৮৮.৮৮ ঃ ১১.১১ বা ১ ঃ ০.১২৫ আবার, চতুর্থ যৌগে খ ঃ গ = ৯৪.১১ ঃ ৫.৮৮ বা ১ ঃ ০.০৬২এ ক্ষেত্রে খ এর নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌল গ এর যে বিভিন্ন ভরগুলো পৃথকভাবে যুক্ত হয়, তার অনুপাত চতুর্থ ও তৃতীয় যৌগে ০.০৬২ ঃ ০.১২৫ বা ১ ঃ ২ যা একটি সরল অনুপাত। অর্থাৎ তৃতীয় ও চতুর্থ যৌগ গুণানুপাত সূত্রকে সমর্থন করে।ঘ নম্বর প্রশ্নের সম্ভাব্য উত্তর (১+১+১+১ = ৪)(যেহেতু প্রশ্নটি রাসায়নিক সংযোগ সূত্রসম্পর্কিত, সেহেতু রাসায়নিক সংযোগ সূত্র প্রশ্নটির জ্ঞান এবং অনুধাবন হবে রাসায়নিক সংযোগ সূত্রগুলোর মূল বক্তব্য, এরপর তোমাদের পাঠ্যবইয়ের ১৭ পৃষ্ঠার আলোকে প্রদত্ত তথ্য থেকে সংশ্লিষ্ট রাসায়নিক সংযোগ সূত্রগুলোর মধ্যে কোনটি, তা বিবেচনা করে মতামত দেবে।) দুই বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগের ফলে বিভিন্ন যৌগের উৎপন্ন হয়। এ সংযোগের সময় বিভিন্ন নিয়ম বা সূত্র মান্য করা হয়। এ নিয়মগুলোকে রাসায়নিক সংযোগ সূত্র বলা হয়। যদি দুটি মৌল নিয়ে একাধিক যৌগ গঠিত হয়, তাহলে গুণানুপাত সূত্র হবে দুইয়ের অধিক মৌল দ্বারা যদি অন্তত তিনটি যৌগ বিবেচনা করা হয়, তবে এটি বিপরীত অনুপাত সূত্র। প্রদত্ত তথ্য হতে—প্রথম যৌগে ক ঃ খ = ৬৩.৬৩ ঃ ৩৬.৩৬ = ১ ঃ ০.৫৭১ এবংদ্বিতীয় যৌগে ক ঃ গ = ৮২.৩৫ ঃ ১৭.৬৪ = ১ ঃ ০.২১৪ গ ঃ খ = ০.২১৪ ঃ ০.৫৭১ = ১ ঃ ২.৬৯তৃতীয় যৌগে গ ঃ খ = ১১.১১ ঃ ৮৮.৮৮ = ১ ঃ ৮; এই অনুপাতটি আগের অনুপাতের ১/৩ গুণ যা উপগুণিতক।যেহেতু উদ্দীপকের তিনটি যৌগকে বিবেচনা করা হচ্ছে এবং ক, খ এবং গ তিনটি মৌল, এবং এটি বিপরীত অনুপাতের সূত্রকে সমর্থন করছে। কারণ বিপরীত অনুপাতের সূত্রের সংজ্ঞা থেকে আমরা জানি, যে ভর অনুপাতে দুই বা ততোধিক মৌল অপর মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে পৃথকভাবে সংযুক্ত হয়, ওদের নিজেদের মধ্যে সংযোগের ক্ষেত্রে এরা ওই ভর বা এর সরল গুণিতক বা উপগুণিতক অনুপাতে যুক্ত হবে। এ ক্ষেত্রে, ক এর নির্দিষ্ট ভরের সঙ্গে খ ও গ সঙ্গে পৃথকভাবে সংযুক্ত হয়, ওদের নিজেদের মধ্যে সংযোগের ক্ষেত্রে এরা ১ ঃ ২.৬৯ এর উপগুণিতক ১ ঃ ৮ অনুপাতে যুক্ত হয়।