রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংজ্ঞাপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, নির্বাচনী ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, তোমাদের বই থেকে সরাসরি ১৬টি সংজ্ঞা লিখতে হবে। এ জন্য গতকালের ধারাবাহিকতায় আজ রসায়ন বিষয়ের থেকে নির্বাচিত সংজ্ঞা আলোচনা করা হলো। পারমাণবিক সংখ্যা প্রভৃতি লেখার নিয়ম: কোনো মৌলের প্রতীকের বাম পাশে পাদবিন্দুতে মৌলের পারমাণবিক সংখ্যা, বাম পাশে শীর্ষবিন্দুতে ভর সংখ্যা, প্রতীকের ডান পাশে শীর্ষবিন্দুতে আধানের পরিমাণ (যদি থাকে) লেখা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেল: রাদারফোর্ড কর্তৃক প্রদত্ত পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। এ তত্ত্ব অনুযায়ী, পরমাণুর দুটি অংশ আছে, যেমন, সব ধনাত্মক আধান ও প্রায় সম্পূর্ণ ভরবিশিষ্ট নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারদিকে পরিক্রমণরত ইলেকট্রনসমূহ। বোর-এর পরমাণু মডেল: রাদারফোর্ডের পরমাণু মডেলকে আরও উন্নত করে বোর পরমাণুর গঠন সংক্রান্ত যে মতবাদ প্রদান করেন, তাকে বোর-এর পরমাণু মডেল বলা হয়। এ তত্ত্ব অনুযায়ী, কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। কক্ষপথে অবস্থান করার সময় এদের শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না। ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে লাফ দিয়ে অন্য কক্ষপথে যাওয়ার সময় শক্তি শোষণ বা বিকিরণ ঘটে না। ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে লাফ দিয়ে অন্য কক্ষপথে যাওয়ার সময় শক্তি শোষণ বা বিকিরণ করে। ইলেকট্রনের শক্তিস্তর বদলানোর কারণেই বর্ণালির সৃষ্টি হয়। ইলেকট্রন বিন্যাস: আধুনিক মতবাদ অনুযায়ী, ইলেকট্রন বিভিন্ন শক্তিস্তরে অবস্থান করে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। কোনো পরমাণুর বিভিন্ন স্তরে কয়টি ইলেকট্রন কীভাবে আছে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলা হয়। বন্ধন: যে শক্তির বলে অণুতে পরমাণুসমূহ একে অন্যের সঙ্গে যুক্ত থাকে, তাকে বন্ধন বা রাসায়নিক বন্ধন বলা হয়। আয়নিক বন্ধন: পরমাণুর ইলেকট্রন প্রদান ও গ্রহণের ফলে সৃষ্ট আয়নের যে বন্ধনের সৃষ্টি হয়, তাকে আয়নিক বন্ধন বলা হয়। যে যৌগে আয়নিক বন্ধন উপস্থিত, তাকে আয়নিক যৌগ বলা হয়। সমযোজী বন্ধন: ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে দুটি পরমাণুর মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয়, তাকে সমযোজী বন্ধন বলা হয়। সমযোজী বন্ধনবিশিষ্ট যৌগকে সমযোজী যৌগ বলা হয়। ধাতব বন্ধন: ধাতুখণ্ডের তার পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে, তাকে ধাতব বন্ধন বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল