রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসায়ন শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা সংজ্ঞা প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, নির্বাচনী ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, তোমাদের বই থেকে সরাসরি ১৬টি সংজ্ঞা লিখতে হবে। এ জন্য গতকালের ধারাবাহিকতায় আজ রসায়ন বিষয়ের থেকে নির্বাচিত সংজ্ঞা আলোচনা করা হলো। পর্যায় সারণি: বিভিন্ন মৌলের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের মিল এবং এসব ধর্মের ক্রমপরিবর্তন দেখানোর জন্য সব মৌল যে সারণিতে সাজানো হয়েছে, তাকে পর্যায় সারণি বলা হয়। পর্যায়বৃত্তিক ধর্মসমূহ: মৌলসমূহের কতিপয় ধর্ম পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তাদের পর্যায়বৃত্তিক ধর্ম বলা হয়। পরমাণুর আকার, ধাতব বৈশিষ্ট্য, যোজনী প্রভৃতি এ ধর্মের উদাহরণ। পর্যায় সারণির ভিত্তি: পর্যায় সারণি সৃষ্টির সময় মৌলসমূহের পারমাণবিক ভরকে ভিত্তি ধরা হয়েছিল। পরবর্তী সময়ে পারমাণবিক সংখ্যাকে ভিত্তি ধরা হয়। বর্তমানে এ কথা স্বীকৃত যে পর্যায় সারণির সত্যিকার ভিত্তি হচ্ছে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস।রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া: যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে রূপান্তরিত হয়, তাকে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া বলা হয়। সংযোজন (Addition): যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার সরলতম উপাদানমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয়, তাকে সংযোজন বলা হয়। যেমন সোডিয়াম ও ক্লোরিন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। 2Na+Cl2=2NaClএকইভাবে ক্যালসয়ািম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হওয়া একটি সংযোজন বিক্রিয়া। CaO+CO2=CaCO3সংশ্লেষণ (Synthesis): যে বিক্রিয়ায় কোনো যৌগ তার উপাদান মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে উৎপন্ন হয়, তাকে সংশ্লেষণ বলা হয়। যেমন সোডিয়াম ও ক্লোরিনের সংযোগে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হওয়া এবং হাইড্রোজেন ও অক্সিজেনের সংযোগে পানি উৎপন্ন হওয়া, উভয়েই সংশ্লেষণ বিক্রিয়া। 2Na+Cl2=2NaClসব সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। তবে কোনো কোনো সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। বিযোজন (Decomposition): যে বিক্রিয়ায় কোনো যৌগ তার সরল উপাদানসমূহে বিভক্ত হয়, তাকে বিযোজন বলা হয়। বিযোজন সংযোজন বিক্রিয়ায় বিপরীত। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে তা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। CaCO3= CaO+CO2 2KClO3 = 2KCl+3O22HgO = 2Hg+O2প্রতিস্থাপন (Substitution): যে বিক্রিয়ায় একটি মৌল বা মূলক একটি যৌগ থেকে কোনো মৌলকে অপসারণ করে তার স্থান দখল করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। যেমন জিংক সালফিউরিক এসিডের সঙ্গে বিক্রিয়া করে তার অণু থেকে হাইড্রোজনকে অপসারণ করে তার স্থান দখল করে। H2SO4+Zn=ZnSO4+H2দ্বিবিযোজন (Double decomposition): যে বিক্রিয়ায় দুটি যৌগ পরস্পরের মধ্যে তাদের উপাদানমূলক বা পরমাণু বিনিময় করে দুটি নতুন যৌগ উৎপন্ন করে, তাকে দ্বিবিযোজন বলা হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রিট ও সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়। AgNO3+NaCl=AgCl +NaNO3পানিযোজন (Hydrolysis): যে দ্বিবিযোজন বিক্রিয়ায় পানি কোনো যৌগের সঙ্গে বিক্রিয়া করে একাধিক নতুন যৌগ উৎপাদন করে, তাকে পানিযোজন বলা হয়। সাধারণত পানি H ও OH-এ দুটি অংশে বিভক্ত হয়। যেমন: এস্টারের আর্দ্র বিশ্লেষণে এসিড ও অ্যালকোহল উৎপাদিত হয়। CH3COOCH2CH3+H2O=CH3COOH+CH3CH2OH. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল