রসায়ন
সংজ্ঞাপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, নির্বাচনী ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, তোমাদের বই থেকে সরাসরি ১৬টি সংজ্ঞা লিখতে হবে। এ জন্য গতকালের ধারাবাহিকতায় আজ রসায়ন বিষয় থেকে নির্বাচিত সংজ্ঞা আলোচনা করা হলো। সমগোত্রীয় শ্রেণী: একই কার্যকরী মূলক বিশিষ্ট এবং একই ধরনের ধর্মবিশিষ্ট জৈব যৌগসমূহকে একত্রে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যসমূহ: ১) একই শ্রেণীভুক্ত সদস্যের একটি সাধারণ আণবিক সংকেত থাকবে। ২) প্রতিটি সদস্যের আণবিক সংকেত পূর্ববর্তী সদস্যের চেয়ে -CH2 মূলক বেশি হবে। ৩) সব সদস্য একইরূপে রাসায়নিক বিক্রিয়া দেবে, যদিও বিক্রিয়ার গতি ও তীব্রতা ভিন্ন হতে পারে। ৪) সদস্যদের ভৌত ধর্ম ক্রমান্বয়ে একই দিকে পরিবর্তিত হয়। ৫) সংশ্লেষণের সাধারণ পদ্ধতিসমূহ সব সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হাইড্রোকার্বনসমূহ: শুধু হাইড্রোজেন ও কার্বনবিশিষ্ট যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বনসমূহকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। অ্যালকেনসমূহ: যেসব অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্বনে একক বন্ধন আছে তাদের অ্যালকেন বলা হয়। এদের সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেনসমূহ সম্পৃক্ত যৌগ। এরা রাসায়নিকভাবে মোটামুটি নিষ্ক্রিয়।অ্যালকাইন মূলক: অ্যালকেনসমূহ থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে যে অংশ থাকে, তাকে অ্যালকাইন মূলক বলা হয়। অ্যালকাইন মূলক একযোজী, এদের সাধারণত R-দ্বারা চিহ্নিত করা হয়।