রসায়ন
সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, আজ রসায়ন বিজ্ঞান বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের বিক্রিয়াটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। i) Na+ + Cl-NaClii) 2Na + Cl22NaClক. সোডিয়ামের ল্যাটিন নাম কী? খ. ii নম্বর প্রক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলা হয় কেন?গ. উদ্দীপকের 1.17 গ্রাম লবণ উৎপাদনে কত গ্রাম সোডিয়ামের প্রয়োজন হবে, তা নির্ণয় করে দেখাও। ঘ. উদ্দীপকের ii নম্বর প্রক্রিয়াকে বিক্রিয়া বললেও i নম্বর প্রক্রিয়াকে বিক্রিয়া না বলার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। উত্তর: ক. সোডিয়ামের ল্যাটিন নাম Natrium (ন্যাট্রিয়াম)।উত্তর: খ. যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার সরলতম উপাদানসমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয়, তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়। সাধারণত, দুই বা ততোধিক অণু বা পরমাণু একত্র হয়ে একটি যৌগ উৎপন্ন হওয়াই সংযোজন বিক্রিয়া। ii নম্বর প্রক্রিয়ায় দুই পরমাণু সোডিয়ামের সঙ্গে এক অণু ক্লোরিনের বিক্রিয়ায় একটি যৌগ সোডিয়াম ক্লোরাইডের দুই অণু উৎপন্ন হয়। অর্থাৎ, এটি একটি সংযোজন বিক্রিয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল