রসায়ন
অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ রসায়ন বিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায় ‘জারন বিজারণ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। ঘ. ‘উদ্দীপকের বিক্রিয়াটিতে জারণ-বিজারণ যুগপদ ঘটে’ আধুনিক মতবাদের আলোকে বিশ্লেষণ করো। উত্তর: ঘ. (যেহেতু বিক্রিয়াটি জারণ-বিজারণসম্পর্কিত সেহেতু প্রশ্নটির জ্ঞান জারণ বিজারণের সংজ্ঞা দাও এবং অনুধাবন হবে জারণ বিজারণের মূল বক্তব্য, এরপর তোমাদের পাঠ্যবইয়ের ৭৯ পৃষ্ঠায় জারণ বিজারণের উদাহরণ বর্ণনা করা আছে, সেই আলোকে প্রদত্ত উদ্দীপকের বিক্রিয়ায় জারণ-বিজারণ ধারণার প্রয়োগ ঘটাবে। সমযোজী যৌগের ক্ষেত্রেও জারণ-বিজারণ ধারণার প্রয়োগ ঘটানো সম্ভব তা পাঠ্যবইয়ের ৭৯ পৃষ্ঠার ২য় প্যারায় আছে, উদ্দীপকের বিক্রিয়াটি ৭২ ও ১৭২ পৃষ্ঠায় বর্ণিত আছে, এরপর সমগ্র বিষয়গুলো বিবেচনা করে কীভাবে বিক্রিয়াটি জারণ-বিজারণ যুগপদ ঘটল তার বর্ণনা করো)আমরা জানি, জারণ-বিজারণের আধুনিক মতবাদ অনুসারে যে বিক্রিয়ায় মৌলের সক্রিয় যোজনীর হ্রাস-বৃদ্ধি ঘটে তাকে রিডক্স বিক্রিয়া বলে। যেমন সোডিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উ ৎ পন্ন করে।সক্রিয় যোজনী 0 0 +1 -1 2Na+ C12 = 2Na C1বিক্রিয়ায় দুটি Na পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে 2Na+এ পরিণত হয়। এবং একটি ক্লোরিন অণু সেই ইলেকট্রন দুটি গ্রহণ করে 2C1- এ পরিণত হয়।জারণ অর্ধ বিক্রিয়া 2Na - 2e = 2Na+বিজারণ অর্ধ বিক্রিয়া 2C1 + 2e = 2C1-সাধারণত: ধাতুসমূহই যে ইলেকট্রন ত্যাগ করবে এবং অধাতু সেই ইলেকট্রন গ্রহণ করবে এবং আয়নিক যৌগ উ ৎ পন্ন করবে এবং জারণ-বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে তা নয়, সমযোজী যৌগের ক্ষেত্রেও জারণ-বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে। এ ক্ষেত্রে সমযোজী বন্ধনের পরমাণুদ্বয়ের মধ্যে যে মৌলটির ইলেকট্রন জোড়টির প্রতি অধিক আকর্ষণ, ইলেকট্রন জোড়টি সেই মৌলটির দিকে অপেক্ষাকৃত অধিক পরিমাণে ঝুঁকে পড়ে ফলে ওই মৌলকে তড়ি ৎ ঋণাত্মক ধরে এদের সক্রিয় যোজনী নির্ণয় করা হয়। যেমন, হাইড্রোজন ক্লোরাইডের একটি অণুতে যে দুটি পরমাণু থাকে, তারা পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বন্ধনযুক্ত ইলেকট্রন যুগল ক্লোরিন পরমাণুর দিকে অধিক আকৃষ্ট হয় ধরে এ যৌগে হাইড্রোজেনের সক্রিয় যোজনী+1 এবং ক্লোরিনের সক্রিয় যোজনী-1 ধরা হয়। উদ্দীপকের বিক্রিয়াটিতে সক্রিয় যোজনী— 0 -1 -1 +1C12+H2O HC1+ HOC1আমরা জানি, সাধারণত একটি জারণ-বিজারণ বিক্রিয়ায় একটি অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে এবং অপর একটি অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এই বিক্রিয়ায় একটি অণুর দুটি পরমাণুর একটি ইলেকট্রন ত্যাগ করে এবং অপরটি সেই ইলেকট্রন গ্রহণ করে। এই বিক্রিয়াটি একটি বিশেষ ধরনের বিক্রিয়া, কারণ এখানে বিক্রিয়কের ক্লোরিনের সক্রিয় যোজনী শূন্য হলেও উ ৎ পাদে +১ এবং-১। অর্থা ৎ একই ক্লোরিনের সক্রিয় যোজনী বৃদ্ধি পেয়ে+১ এবং হ্রাস পেয়ে-১। অর্থা ৎ একটি ক্লোরিন অণুর দুটি পরমাণুর একটি পরমাণু যে ইলেকট্রন ত্যাগ করে অপর পরমাণুটি সেই ইলেকট্রনটি গ্রহণ করে। অর্থা ৎ এখানে জারণ-বিজারণ বিক্রিয়া যুগপদ বা একসঙ্গে সংঘটিত হয়।জারণ অর্ধ বিক্রিয়া 2C1 - e = C1+বিজারণ অর্ধ বিক্রিয়া C1 + e = C1-