রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.


বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ রসায়ন বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১। CO2 ব্যবহূত হয় কোন কাজে?
ক. শ্বাসকার্য চালাতে খ. আগুন জ্বালাতে
গ. কীটনাশক হিসেবে ঘ. পিঠা ফোলাতে
২। রসায়নকে বলা হয়—
ক. প্রাণীর জন্য বিজ্ঞান খ. জীবনের জন্য বিজ্ঞান
গ. পদার্থের জন্য বিজ্ঞান ঘ. ব্যবহারের জন্য বিজ্ঞান
৩। কোনটি যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহূত হয়?
ক. মিথেন খ. ইথেন গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন
৪। সাপ তাড়াতে নিচের কোনটি ব্যবহূত হয়?
ক. বেনজিন খ. কার্বলিক অ্যাসিড
গ. ন্যাপথলিন ঘ. বিউটেন
৫। সালোকসংশ্লেষণ মূলত কী ধরনের প্রক্রিয়া?
ক. জৈবিক প্রক্রিয়া খ. জৈব রাসায়নিক প্রক্রিয়া
গ. কৃত্রিম প্রক্রিয়া ঘ. অজৈব রাসায়নিক
৬। কাঠ কার্বনের কী যৌগ?
ক. সেলুলোজ খ. মিথেন
গ. ইথানল ঘ. ল্যাকটোলোজ
৭। মিসরীয় সভ্যতা বোঝাতে কোন শব্দ ব্যবহূত হতো?
ক. আল ফিজিয়া খ. আল জাবির
গ. আল কেমি ঘ. আল কেমিস্ট্রি
৮। কত বছর আগে প্রথম রসায়ন ব্যবহার শুরু হয়েছিল?
ক. 1000 খ. 1500 গ. 2000 ঘ. 2500
৯। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ক্ষতিকর আলোকরশ্মি চিহ্ন’ টিকে কী বলা হয়?
ক. ট্রিফয়েল খ. টাওয়ার গ. মিটার ঘ. ট্রিময়েল
১০। তেজস্ক্রিয়ার চিহ্নকে কী বলে?
ক. ট্রিফয়েল খ. বার্নার গ. বিস্ফোরক ঘ. জারক
১১। ফলাফল সম্পর্কে আগাম ধারণা, অনুসন্ধান ও গবেষণাকাজের কততম ধাপ?
ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ
১২। পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় কোনটি?
ক. ইনসেক্টিসাইট খ. অ্যারোসল
গ. ডিটারজেন্ট ঘ. ভিটামিন
১৩। ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কোন ভৌত অবস্থার অস্তিত্ব নেই?
ক. কঠিন খ. তরল গ. গ্যাসীয় ঘ. বায়বীয়
১৪। জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু কোনটি?
ক. সেলুলোজ খ. শ্বেতসার গ. প্রোটিন ঘ. পানি
১৫। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ইত্যাদি নিয়ে তৈরি কী?
ক. পানি খ. বাতাস গ. সার ঘ. খাবার
১৬। খাদ্যের প্রয়োজনীয় উপকরণ আমিষ কোন ধরনের যৌগ?
ক. অজৈব যৌগ খ. জৈব যৌগ
গ. খনিজ পদার্থ ঘ. কার্বন ও অক্সিজেনসংবলিত যৌগ
১৭। তাপ প্রয়োগে পদার্থের আন্তআণবিক আকর্ষণ বলের কী রূপ পরিবর্তন ঘটে?
ক. বৃদ্ধি পায় খ. হ্রাস পায়
গ. অপরিবর্তিত থাকে ঘ. শূন্য হয়
১৮। পচনশীল দ্রব্যাদি সংরক্ষণে ব্যবহূত ফরমালডিহাইডের বোতলে কোন চিহ্নসংবলিত লেবেল লাগবে?
ক. তেজস্ক্রিয় রশ্মি খ. বিপজ্জনক
গ. স্বাস্থ্যঝুঁকির সংকেত ঘ. আগুনের শিখা
১৯। দাহ্য পদার্থসমূহের বৈশিষ্ট্য কী?
i. এগুলোতে সহজেই আগুন ধরতে পারে
ii. এদের বিক্রিয়ায় তাপ উত্পন্ন হয়
iii. এগুলো বিষাক্ত পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২০। কাঠ, কেরোসিনের দহনে উত্পন্ন হয় কোনটি?
i. তাপ ii. জলীয় বাষ্প iii. CO2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

অধ্যায়-২
১। কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
ক. H2 খ. F2 গ. Cl2 ঘ. Br2
২। তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পদার্থের—
i. অবস্থার পরিবর্তন ঘটে
ii. নিজস্ব কিছু বৈশিষ্ট্য ও ধর্মের পরিবর্তন ঘটে
iii. অণুর গঠনের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে?
ক. ব্যাপন খ. ব্রাউনীয় গতি গ. অভিস্রবণ ঘ. নিঃসরণ
৪। কোনটি উদ্বায়ী বস্তু?
ক. ন্যাপথলিন খ. বেনজিন গ. ইকোমেন ঘ. ফসফরাস
৫। বডি স্প্রেতে কোনটি আগে ঘটে?
ক. ব্যাপন খ. নিঃসরণ গ. অভিস্রবণ ঘ. ঊর্ধ্বপাতন
৬। নিচের কোন গ্যাসের নিঃসরণের হার সবচেয়ে বেশি?
ক. C4H10 খ. C2H6 গ. CH4 ঘ. CO2
৭। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে অবস্থার পরিবর্তন হলে নিচের কোনটি পরিবর্তিত হয় না?
ক. নিজস্ব বৈশিষ্ট্য খ. ধর্ম
গ. অণুর গঠন ঘ. আন্তআণবিক দূরত্ব
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
রসায়ন: সঠিক উত্তর
অধ্যায়-১
১. ঘ ২. খ ৩. ক ৪. খ ৫. খ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. ঘ।
অধ্যায়-২
১. ক ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. গ।
শিক্ষক
খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা