রসায়ন
রসায়ন শিক্ষক , খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর সব প্রশ্নকে বিবেচনায় নিয়েই প্রস্তুতি নিচ্ছো। আজ তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রশ্নটি নিয়ে কিছু আলোচনা করব এবং সৃজনশীল পদ্ধতিতে যেহেতু পুনরাবৃত্তি হবে না এবং প্রশ্নটি সবার কাছে উন্মুক্ত হয়েছে, তাই এর সব প্রশ্নই জ্ঞান স্তরের কারণ; এর উত্তরগুলো দেওয়ার সময় শিক্ষার্থীদের চিন্তা করার কোনো প্রয়োজন হবে না, মুখস্থ লিখতে পারবে। এটি অত্যন্ত উন্নতমানের একটি সৃজনশীল প্রশ্ন। বইয়ের প্রশ্নটির অনুরূপ একটি নতুন সৃজনশীল প্রশ্ন এবং এর নমুনা উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা এ ধরনের অন্য প্রশ্ন উত্তরের জন্য বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।নিচে 0° C তাপমাত্রায় ও ১ atm চাপে সমভরের দুটি বেলুনে হাইড্রোজেন ও একটি অজানা গ্যাস (X) নেওয়া হলো। 1 লিটার হাইড্রোজেন ও 1 লিটার X পরস্পরের সঙ্গে বিক্রিয়ায় 2 লিটার HX গ্যাস উৎপন্ন করে। প্রশ্ন: ক. প্রমাণ তাপমাত্রা কত ? ১প্রশ্ন: খ. কোনো গ্যাসের ঘনত্ব ও বাস্পঘনত্বের তুলনা করো। ২প্রশ্ন : গ. উদ্দীপকের X গ্যাসের অণুটি দ্বি-পরমাণুক প্রমাণ করে দেখাও। ৩প্রশ্ন: ঘ. যুক্তিসহ প্রমাণ উপস্থাপন করো যে, X গ্যাসটি আয়োডিন। ৪উত্তর : ক. 0° সেন্টিগ্রেড বা ২৭৩ কেলভিন হলো প্রমাণ তাপমাত্রা।উত্তর : খ. কোনো গ্যাসের একক আয়তনের ভরকে ওই গ্যাসের ঘনত্ব বলে। যেমন আমরা জানি, 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 2 গ্রাম (মোলার আয়তন) তাহলে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব = 0.0893 গ্রাম/লিটার। অন্যদিকে, একই তাপমাত্রা ও চাপে কোনো গ্যাস বা বাষ্পের যেকোনো আয়তনের ভর এবং তার সম-আয়তনের হাইড্রোজেন গ্যাসের বা বাস্পের অনুপাতকে ওই গ্যাসের বা বাস্পের বাষ্পঘনত্ব বলা হয়। এই সংজ্ঞানুসারে নিশ্চয়ই হাইড্রোজেন গ্যাসের বাস্পঘনত্ব 1। অর্থাৎ বলা যায়, এই রাশি দুটো সম্পূর্ণ ভিন্নধর্মী রাশি।উত্তর: গ-এর ইঙ্গিত : (লক্ষ্য করো তুমি হয়তো অনুমান করতে পার যেহেতু বিক্রিয়াটির বিক্রিয়ক ও উৎপাদসমূহের মাত্রিক অনুপাত ১ঃ১ঃ২ সেহেতু X অণুটি দ্বি-পরমাণুক এটা তোমার অনুমান হতে পারে এবং সরাসরি তুমি লিখলে অণুতে দুটি পরমাণু আছে সে ক্ষেত্রে তুমি জ্ঞানের ১ মার্ক পাবে। কিন্তু তোমাকে এর প্রমাণ করতে হবে, এর জন্য উদ্দীপকে তথ্য দেওয়া আছে যে, 1 লিটার হাইড্রোজেন ও 1 লিটার X পরস্পরের সঙ্গে বিক্রিয়ায় 2 লিটার HX গ্যাস উৎপন্ন করে ফলে তোমরা এই তথ্য থেকে অ্যাভোগেড্রোর প্রথম অণুসিদ্ধান্তকে ব্যবহার করে প্রশ্নটির উত্তর দাও। তোমরা জানো, প্রতিটি প্রশ্নের একটি উদ্দেশ্য থাকে, এ ক্ষেত্রে উদ্দেশ্যটি হলো তুমি অ্যাভোগেড্রোর প্রথম অণুসিদ্ধান্তটিকে ব্যবহার করতে পার কি না) উত্তর ঘ-এর ইঙ্গিত : (তোমরা জানো 0° C তাপমাত্রা ও ১ atm চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে এবং অ্যাভোগেড্রোর তৃতীয় অণুসিদ্ধান্তে উল্লেখ করা আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে ১ লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.0898g। কিন্তু উদ্দীপকে উল্লেখ করা আছে তাহলে নিশ্চয়ই এটা শুধু হাইড্রোজেন গ্যাসের ভর নয়।# প্রিয় শিক্ষার্থীরা গ ও ঘ নম্বর প্রশ্নোত্তরের ইঙ্গিত দেওয়া হয়েছে। তোমরা নিজেরা চেষ্টা কর। তারপর তোমাদের উত্তরের সঙ্গে আগামীকাল প্রকাশিত নমুনা উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে তোমাদের উত্তর কতটুকু সঠিক হয়েছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল