রসায়ন
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে (শুধু প্রশ্ন ও তার উত্তর) দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-১প্রশ্ন: সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? উত্তর: ৮০১হ্ন সে.।প্রশ্ন: কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে কী বলা হয়?উত্তর: ঊর্ধ্বপাতন।প্রশ্ন: মরিচার গ্রহণযোগ্য সংযুক্তি কী? উত্তর: Fe2O3.NH2O।প্রশ্ন: পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও ঘনত্ব কী ধরনের ধর্ম?উত্তর: ভৌত ধর্ম।প্রশ্ন: বোরন, সিলিকন, আর্সেনিক কী ধরনের ধাতু?উত্তর: উপধাতু।প্রশ্ন: হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত? উত্তর: -২৫৩o সে.।প্রশ্ন: একটি পানির অণুর ভর কত?উত্তর: ২.৯৯ × ১০-২৩ গ্রাম।প্রশ্ন: মোমবাতি জ্বলতে থাকলে কোন ধরনের পরিবর্তন হয়?উত্তর: ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন।প্রশ্ন: কোনো বস্তুর ভেতরের পদার্থের পরিমাণকে কী বলা হয়?উত্তর: ভর।প্রশ্ন: লোহায় মরিচা পড়া কী ধরনের পরিবর্তন?উত্তর: রাসায়নিক পরিবর্তন।প্রশ্ন: চিনির শরবত কী ধরনের মিশ্রণ? উত্তর: সমসত্ত্ব মিশ্রণ।প্রশ্ন: সমসত্ত্ব মিশ্রণ কী?উত্তর: সমস্ত অংশে উপাদানের অনুপাত একই হয়।প্রশ্ন: সাধারণ লবণ কী ধরনের পদার্থ? উত্তর: যৌগিক পদার্থ।প্রশ্ন: আন্তঃআণবিক শক্তি কী?উত্তর: অণুগুলোর পরস্পর আকর্ষণ।প্রশ্ন: বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য কোনটি? উত্তর: আয়তন।প্রশ্ন: সর্বপ্রথম বস্তুকে দুটি শ্রেণীতে ভাগ করেন কে?উত্তর: ল্যাভয়সিয়ে।প্রশ্ন: যে মৌল ধাতু কখনো অধাতুর মতো আচরণ করে, তাকে কী বলে? উত্তর: উপধাতু।প্রশ্ন: স্ফুটনাঙ্ক কিসের ওপর নির্ভরশীল? উত্তর: চাপের ওপর।প্রশ্ন: এক ক্যালোরি = কত জুল? উত্তর: ৪.১৮ জুল।প্রশ্ন: জলীয় বাষ্পকে ঠান্ডা করে বরফ তৈরি করলে কী ধরনের পরিবর্তন হবে না? উত্তর: রাসায়নিক পরিবর্তন।প্রশ্ন: কোন পদার্থটি সরাসরি কঠিন অবস্থা থেকে বাষ্পে পরিণত হতে পারে? উত্তর: আয়োডিন।প্রশ্ন: বায়ু কী ধরনের পদার্থ? উত্তর: মিশ্র পদার্থ।প্রশ্ন: জলীয় বাষ্পকে ঠান্ডা করে বরফ তৈরি করা কোন ধরনের পরিবর্তন? উত্তর: ভৌত পরিবর্তন।প্রশ্ন: হাইড্রোজেনের গলনাঙ্ক কত? উত্তর: -২৫৯হ্ন সে.।প্রশ্ন: একমাত্র অধাতু কোনটি, যা বিদ্যুৎ সুপরিবাহী?উত্তর: গ্রাফাইট।প্রশ্ন: সাধারণ লবণের আন্তঃআণবিক শক্তি কী ধরনের?উত্তর: বেশি।প্রশ্ন: সালফার কী ধরনের ধাতু? উত্তর: অধাতু।প্রশ্ন: লোহাকে দীর্ঘদিন বাতাসে রেখে দিলে এর ওপর লাল রঙের আস্তরণ পড়ে। এটি কোন ধরনের পরিবর্তন?উত্তর: রাসায়নিক পরিবর্তন।প্রশ্ন: বরফের গলনাঙ্ক কত? উত্তর: 0o সে.।প্রশ্ন: কোনো কোনো ক্ষেত্রে কঠিন পদার্থকে উত্তপ্ত করে সরাসরি বাষ্পে পরিণত করাকে কী বলা হয়?উত্তর: ঊর্ধ্বপাতন।প্রশ্ন: সাধারণ লবণের স্ফুটনাঙ্ক কত? উত্তর: ১৪৬৫হ্ন সে.।প্রশ্ন: পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত? উত্তর: ১: ৮।প্রশ্ন: সাধারণ লবণে সোডিয়াম ও ক্লোরিনের ভরের অনুপাত কত থাকে? উত্তর: ২৩: ৩৫.৫।প্রশ্ন: খুব সহজে কোন পদার্থের আকার পরিবর্তন করা যায় না?উত্তর: কঠিন।প্রশ্ন: কার্বন ডাইঅক্সাইড কোন ধরনের যৌগ?উত্তর: রাসায়নিক যৌগ।প্রশ্ন: পরীক্ষা নলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়ার পর সেটি বাষ্পীভূত হয়ে নলের শীতল অংশে জমা হলো। কী ধরনের পরিবর্তন ঘটল? উত্তর: ভৌত পরিবর্তন।প্রশ্ন: পানিতে তড়িৎ বিশ্লেষণ করলে কোন দুটি মৌল পাওয়া যায়? উত্তর: হাইড্রোজেন ও অক্সিজেন।প্রশ্ন: কোন পদার্থের অণুগুলোর মধ্যে দূরত্ব সবচেয়ে কম?উত্তর: পাথর।প্রশ্ন: যৌগের দ্রবণে অধাতু হিসেবে কী বিদ্যমান থাকে?উত্তর: তড়িৎ ঋণাত্মক আয়ন।অধ্যায়-২প্রশ্ন: বস্তুর ধর্ম ধারণ করে, এ রকম ক্ষুদ্রতম কণিকার নাম কী?উত্তর: অণু।প্রশ্ন: এক মৌল পানিতে অণুর সংখ্যা কত?উত্তর: 6.02×10-23।প্রশ্ন: অক্সিজেনের এক মৌল কত গ্রাম? উত্তর: 32 g।প্রশ্ন: মৌল কী?উত্তর: মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা।প্রশ্ন: ১৮ গ্রাম পানি = কত? উত্তর: ১ গ্রাম আণবিক ভর পানি।প্রশ্ন: ৩২ গ্রাম অক্সিজেন = কত?উত্তর: ১ মৌল অক্সিজেন।প্রশ্ন: H2SO4-এর একটি অণুর ভর কত?উত্তর: 1.63×10-22 g।প্রশ্ন: হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত?উত্তর: 1.67×10-24 g।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল