রসায়ন | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১১

১৭. প্লাস্টিক বোতল তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক. পলিথিন খ. পলিপ্রোপিন

গ. পিভিসি ঘ. নাইলন

১৮. গ্লুকোজের পলিমার কোনটি?

ক. প্রোটিন খ. রাবার

গ. নাইলন ঘ. স্টার্চ

১৯. ভিনাইল ক্লোরাইডের সংকেত কোনটি?

ক. CH3-Cl খ. CCl4

গ. CH2=CHCl ঘ. CH2=CH2

২০. ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে—

i. CH4 ii. C2H4

iii.C2H2

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. ইথাইন থেকে ইথান্যাল প্রস্তুতিতে কোনটির উপস্থিতি প্রয়োজন?

i. 2% HgSO4

ii. 20% H2SO4

iii. 2% H3PO4

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২২. ইথিন থেকে ইথানল প্রস্তুতিতে প্রয়োজন—

i. উচ্চ চাপ ii. উচ্চ তাপ

iii ফসফরিক এসিড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. গ ২১. ক ২২. ঘ

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক
কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা