অধ্যায় ৩
৪৭. C6H5COOH যৌগটিতে কয়টি পরমাণু আছে?
ক. ১২ খ. ১৪
গ. ১৫ ঘ. ১৬
৪৮. নিচের কোনটি যৌগিক পদার্থ—
i. H2 ii. CO2
iii. H2O
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৪৯. স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়?
ক. মৌলিক কণিকা খ. পরমাণু
গ. অণু ঘ. আয়ন
৫০. পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলা হয়?
ক. ভর সংখ্যা
খ. পারমাণবিক ভর
গ. পারমাণবিক সংখ্যা
ঘ. ওজন
৫১. রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নাম কী?
ক. সৌর মডেল খ. বর্ণালী মডেল
গ. আদর্শ মডেল ঘ. তড়িৎ মডেল
৫২. ইলেকট্রনের অবস্থান কোথায়?
ক. কক্ষপথে খ. নিউক্লিয়াসে
গ. প্রোটনের সঙ্গে ঘ. নিউট্রনের সঙ্গে
৫৩. পরমাণুতে শক্তিস্তরের ধারণা দেন কে?
ক. রাদারফোর্ড খ. নীলস বোর
গ. জন ডাল্টন ঘ. মাদাম কুরি
৫৪. প্রধান শক্তিস্তর কী দিয়ে প্রকাশ করা হয়?
ক. a খ. b
গ. n ঘ. P
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪৭. গ ৪৮. গ ৪৯. খ ৫০.গ ৫১. ক ৫২. ক ৫৩. খ ৫৪. গ
চিন্ময় কুমার দাস, শিক্ষক
খুলনা জিলা স্কুল