অধ্যায় ৪
১১. পর্যায় সারণির একই পর্যায়ের যতই বাঁ থেকে ডানে যাওয়া যায়, ততই মৌলসমূহের—
i. পারমাণবিক আকার হ্রাস পায়
ii. আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়
iii. ধাতব ধর্ম হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১২. গ্রুপ-18–এর মৌলগুলো—
i. নিষ্ক্রিয় গ্যাস
ii. এক পারমাণবিক গ্যাস
iii. দ্বি-পারমাণবিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩. মৌলের পারমাণবিক ব্যাসার্ধ—
i. পর্যায়ের বাম থেকে ডানে হ্রাস পায়
ii. গ্রুপের ওপর থেকে নিচে বৃদ্ধি পায়
iii. গ্রুপের ওপর থেকে নিচে হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪. মৌলের তড়িৎ ঋণাত্মকতা—
i. পারমাণবিক ব্যাসার্ধের ওপর নির্ভর করে
ii. পর্যায়ের ডান দিকে বেশি
iii. পর্যায়ের বাঁ দিকে বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল