সঠিক উত্তরটি লেখো অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয় থেকে নির্বাচিত ‘সঠিক উত্তরটি লেখো’ দেওয়া হলো।অধ্যায়-১২৫। ইলিয়াস শাহী বংশের সবচেয়ে জনপ্রিয় সুলতান কে ছিলেন?ক. গিয়াসউদ্দিন আজম শাহ খ. ফখরউদ্দিন মুবারক শাহ গ. সিকান্দর শাহ ঘ. শামসউদ্দিন ইলিয়াস শাহ৬। সৈয়দ হোসেন কত সালে বাংলার সিংহাসনে বসেন?ক. ১৩৯৪ সালে খ. ১৪৩৯ সালে গ. ১৪৯৩ সালে ঘ. ১৩৪৯ সালে৭। শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন কার শাসনামলে?ক. গিয়াসউদ্দিন মাহমুদ শাহের শাসনামলে খ. হোসেন শাহের শাসনামলে গ. জালালউদ্দিন মাহমুদ শাহের শাসনামলে ঘ. নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসনামলে৮। হাবশি শাসনকাল টিকে ছিল কত বছর?ক. চার বছর খ. পাঁচ বছর গ. ছয় বছর ঘ. ষোল বছর৯। হোসেন শাহের পর এ বংশের আরও কতজন সুলতান বাংলা শাসন করেন?ক. পাঁচজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন১০। সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত দীর্ঘ রাস্তাটি কী নামে পরিচিত?ক. সোনারগাঁও রোড খ. পাঞ্জাবনগর রোড গ. শের শাহ রোড ঘ. গ্রান্ড ট্রাংক রোড১১। ‘যামানিয়া’ দুর্গ কে দখল করেন?ক. দাউদ খান কররানি খ. সুলায়মান কররানি গ. বায়েজিদ ঘ. তাজ খান কররানি১২। রাজমহলের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?ক. ১৬৫৭ সালে খ. ১৬৭৫ সালে গ. ১৫৭৬ সালে ঘ. ১৫৬৭ সালে১৩। আকবরের সেনাপতি মানসিংহ কার হাতে পরাজিত হন?ক. ঈসা খানের হাতে খ. মুসা খানের হাতে গ. ফতেহ খানের হাতে ঘ. কেদার রায়ের হাতে১৪। ঈসা খানের পুত্র মুসা খানকে কে পরাজিত করেন? ক. ফতেহ খান খ. সম্রাট আকবর গ. ইসলাম খান ঘ. শের খান১৫। কার সময়কাল থেকে সুবাকে নিযামত এবং সুবাদারকে নাজিম বা নবাব বলা হতে থাকে?ক. মুর্শিদকুলী খান খ. ইসলাম খান গ. শায়েস্তা খান ঘ. সুলায়মান খান১৬। সুজাউদ্দিন খানের পুত্রের নাম কী?ক. সরফরাজ খান খ. আলীবর্দী খান গ. মুর্শিদকুলী খান ঘ. মীর জুমলা১৭। সরকারি চাকরি পাওয়ার উদ্দেশ্যে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের শিক্ষার্থীরা মাদ্রাসায় কোন ভাষা শিখত?ক. আরবি ভাষা খ. ইংরেজি ভাষা গ. ফার্সি ভাষা ঘ. উর্দু ভাষা১৮। মোগল আমলের স্থাপত্যের মধ্যে কোনটি উল্লেখযোগ্য?ক. লালবাগের কেল্লা খ. শাহী মসজিদ গ. কুমিল্লার শাহ সুজা মসজিদ ঘ. সবগুলো১৯। মধ্যযুগে বাণিজ্যিক নগর হিসেবে কোনটির নাম দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছিল?ক. জাহাঙ্গীরনগর খ. চট্টগ্রাম গ. রাজশাহী ঘ. ঢাকা২০। বাংলার দক্ষিণাঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন?ক. ইসলাম খান খ. মীর জুমলা গ. শায়েস্তা খান ঘ. মুর্শিদকুলী খান২১। মধ্যযুগে কোনটি মুসলমানদের প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ছিল?ক. টোল খ. মক্তব গ. মাদ্রাসা ঘ. রাজদরবার।সঠিক উত্তর: অধ্যায়-১২: ৪। গ ৫। ক ৬। গ ৭। খ ৮। গ ৯। গ ১০। ঘ ১১। ক ১২। গ ১৩। ক ১৪। গ ১৫। গ ১৬। ক ১৭। গ ১৮। ঘ ১৯। খ ২০। গ ২১। খ।