রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নতুন দুই বিভাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে নতুন দুটি বিভাগ। বিভাগ দুটিতে এ বছর মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ খোলা হচ্ছে। এ বিভাগে ৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।