রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু ১০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ১০ ডিসেম্বর থেকে শুরু হবে। ওই দিন সকাল নয়টা থেকে মেধাতালিকার ‘ক’ গ্রুপে ১ থেকে ৭৮০তম এবং ‘খ’ গ্রুপে ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তির নিয়মাবলি ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.ruet.ac.bd/) পাওয়া যাবে।

গত ১৭ নভেম্বর প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে মোট ৮১৫ শিক্ষার্থী ভর্তি করা হবে।