রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএর সান্ধ্যকালীন এমবিএ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) সান্ধ্যকালীন এমবিএ কোর্সে শিক্ষার্থী ভর্তি করতে যাচ্ছে। আবেদন করতে হবে আগামী ১৬ মার্চ তারিখের মধ্যে। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে এসব শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এই কোর্সের জন্য যাঁরা আবেদন করতে চান, তাদের যেকোনো বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এই কোর্সে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের বিবেচনায় যোগ্যতা নিরূপণের পয়েন্ট ৬। তবে কোনো প্রার্থী যদি কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ পেয়ে থাকেন, তবে তিনি এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। আর যেসব প্রার্থীর জিম্যাট পরীক্ষায় ৪০০ স্কোর রয়েছে তাঁদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে না, তবে তাদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। স্কোর ও শিক্ষার্থীদের যোগ্যতাবিষয়ক আরও বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। আবেদনপত্র এবং অন্যান্য তথ্য আইবিএর কার্যালয় থেকে ৬০০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে।