রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি তথ্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (স্নাতক) সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টার পর থেকে টেলিটক নম্বরের মাধ্যমে ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু হবে, যা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। যোগ্যতা: চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য প্রাথমিক যোগ্যতা গতবারের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে আগের বছরগুলোর চেয়ে প্রতিটি বিভাগের জন্য জিপিএ-০.৫ করে বাড়ানো হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ-৮.৫, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ-৭.৫ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ-৮ নির্ধারণ করা হয়েছে। এবার প্রতিটি ইউনিটের মৌলিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। এর সঙ্গে প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা ৭৫ টাকা যোগ করা হবে। এ ছাড়া মোট মূল্যের সঙ্গে ১০ শতাংশ সার্ভিস চার্জ কাটবে সংশ্লিষ্ট মুঠোফোন কোম্পানি। সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক গত বছরের চেয়ে ভর্তি পরীক্ষার তিনটি ইউনিট কমিয়ে ১৪টি ইউনিট (ক্লাস্টার) করা হয়। এবার সি-১ ও সি-২ ইউনিট নিয়ে সি ইউনিট, ই-১ ও ই-২ ইউনিট নিয়ে ই ইউনিট এবং এফ-৩ ইউনিটকে এফ-২ ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়।আবেদনের পদ্ধতি: ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনকারীকে টেলিটক ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে ইংরেজিতে বড় হাতের অক্ষরে আরইউ লিখে স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষায় পাসকৃত বোর্ডের প্রথম তিন অক্ষর (বড় হাতের) লিখতে হবে। এরপর স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর, এরপর স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার পাসের সাল লিখতে হবে। এরপর স্পেস দিয়ে এসএসসি পরীক্ষায় পাসকৃত বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর, এরপর স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার পাসের সাল, এরপর গুচ্ছের নাম লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: RU>RAJ>123456>2010>RAJ>789234>2008>A1এরপর আবেদনকারীকে ফিরতি খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে একটি পিন কোড দেওয়া হবে। পিন কোড পাওয়ার পর আবার মেসেজ অপশনে গিয়ে পুনরায় আরইউ লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে ওই পিন কোড লিখে আবার ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদেবার্তায় পরীক্ষার্থীকে তাঁর রোল নম্বর জানিয়ে দেওয়া হবে। তবে এ সময় মুঠোফোনে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। নির্দিষ্ট্রদিন পরীক্ষার হলে পরীক্ষার্থীকে এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডের পাশাপাশি দুটি ফটোকপি ও একটি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। পরীক্ষার সময়সূচি: ভর্তি পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।