রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বেন ৩৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৮ জন শিক্ষার্থী। গতবার এ সংখ্যা ছিল ৩৪। ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন জানান, এবার ৫৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে ৪ হাজার ৭১৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করেছেন মোট ১ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, এ বছর ‘এ’ ইউনিটে ৯৪১ আসনের বিপরীতে ২১ হাজার ২৩১; ‘বি’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে ১৭ হাজার ৯৭২; ‘সি’ ইউনিটে ৬৬০ আসনের বিপরীতে ৩২ হাজার ৮০২; ‘ডি’ ইউনিটে ৫২০ আসনের বিপরীতে ১৭ হাজার ৫২৮; ‘ই’ ইউনিটে ৮০৮ আসনের বিপরীতে ২৪ হাজার ১৮৬; ‘এফ’ ইউনিটে ৪২৬ আসনের বিপরীতে ১৯ হাজার ৯২৯; ‘জি’ ইউনিটে ২১২ আসনের বিপরীতে ১৩ হাজার ৯২৬; ‘এইচ’ ইউনিটে ২৭২ আসনের বিপরীতে ২৯ হাজার ৫৭ এবং ‘আই’ ইউনিটে ১২০ সিটের বিপরীতে ২ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। ভর্তিতে আবেদনের যোগ্যতা কমানোয় এবার আবেদনকারীর সংখ্যা বেড়েছে।