রাশিয়া সরকার বৃত্তি দেবে বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের ২০১১ শিক্ষাবর্ষে বৃত্তি প্রদান করবে। আবেদন করতে হবে ২১ এপ্রিলের মধ্যে। শিক্ষার্থীরা আন্ডার গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পোস্ট গ্র্যাজুয়েশন এবং ডক্টরাল কোর্সের জন্য আবেদন করতে পারবেন। আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে আবেদনকারী শিক্ষার্থীদের বয়স ২৫ বছরের নিচে হতে হবে। আর পোস্ট গ্র্যাজুয়েশন এবং ডক্টরেট কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স যথাক্রমে ৩৫ এবং ৪৫ বছরের নিচে হতে হবে।শিক্ষার্থীরা প্রযোজ্য ক্ষেত্রে এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাসের সনদ এবং নম্বরপত্রের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে জমা দেবেন। যেসব শিক্ষার্থী পোস্ট গ্র্যাজুয়েশন পর্যায়ে আবেদন করতে চান, তাঁদের আবেদনের সঙ্গে উপযুক্ত কাগজপত্র ছাড়াও ভবিষ্যত্ গবেষণাবিষয়ক এক-দুই পৃষ্ঠার প্রতিবেদন আবেদনের সঙ্গে জমা দেবেন। আর ডক্টরেট কোর্সে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীদের দুটি সুপারিশপত্র জমা দিতে হবে। এ ছাড়া মেডিকেল সার্টিফিকেট, এইডস/এইচআইভি টেস্ট সার্টিফিকেট এবং দুই কপি সত্যায়িত ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র, ভর্তির শর্তাবলি ও অন্যান্য কাগজ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moedu.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র ‘নাজমুল হক খান, উপসচিব (বৃত্তি), কক্ষ নম্বর: ১৭০৬, ভবন নম্বর: ৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ১০০০। ফোন: ৭১৬৫০৩২’ বরাবর পৌঁছাতে হবে।