শূন্যস্থান পূরণ অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করব। অধ্যায়- ২ ১। কিছু সম্পদ আছে যেগুলোর মালিক ব্যক্তি বা —। উত্তর: কিছু সম্পদ আছে, যেগুলোর মালিক ব্যক্তি বা পারিবার।২। পরিবারের বাইরে যা কিছু সম্পদ আছে সবই সামাজিক বা — সম্পদ। উত্তর: পরিবারের বাইরে যা কিছু সম্পদ আছে সবই সামাজিক বা রাষ্ট্রীয় সম্পদ।৩। রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় — সংগঠন। উত্তর: রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় কল্যাণকর সংগঠন।৪। রাষ্ট্রীয় সম্পদকে — বলা হয়। উত্তর: রাষ্ট্রীয় সম্পদকে জনসম্পদও বলা হয়।৫। আমাদের এলাকার বিদ্যালয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের — সম্পদ। উত্তর: আমাদের এলাকার বিদ্যালয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ।৬। বিদ্যালয় আমাদের — হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। উত্তর: বিদ্যালয় আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।৭। বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের — বলে। উত্তর: বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের কারখানা বলে।৮। বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ— সম্পদ। উত্তর: বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ।৯। আমরা বিদ্যালয়ের প্রতিটি জিনিস —সহকারে ব্যবহার করব। উত্তর: আমরা বিদ্যালয়ের প্রতিটি জিনিস যত্ন সহকারে ব্যবহার করব।১০। বিদ্যালয়ে আমরা শিক্ষকের — গাছ লাগাব। উত্তর: বিদ্যালয়ে আমরা শিক্ষকের তত্ত্বাবধানে গাছ লাগাব।১১। রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের গুরুত্বপূর্ণ — সম্পদ। উত্তর: রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ।১২। ময়লা ফেলার— জায়গায় ময়লা ফেলব। উত্তর: ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব।১৩। পাঠাগার একটি —সামাজিক সম্পদ। উত্তর: পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ।১৪। বই মানুষের সবচেয়ে —বন্ধু। উত্তর: বই মানুষের সবচেয়ে উপকারী বন্ধু।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল