রিভিশন দাও আত্মবিশ্বাস বাড়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাপ্রাথমিক সমাপনী পরীক্ষার মাধ্যমে তোমরা শিক্ষাজীবনের প্রথম বড় পরীক্ষায় অংশ নেবে। সুন্দরভাবে পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের সেরা সাফল্যটা অর্জন করতে পারবে।তোমরা নিজেদের পড়াগুলোয় আবার রিভিশন দাও। নতুন করে কোনো পড়া শেখা বা চর্চার চেষ্টা কোরো না। এতে লাভ না হয়ে ক্ষতিই বেশি হতে পারে। অনেক সময় দেখা যায়, আগের পড়ার সঙ্গে পরীক্ষার আগে নতুন করে পড়তে গিয়ে পরীক্ষার্থীদের মনে ভয় ধরে যায়। নতুন করে পড়তে গিয়ে না পেরে এ ভয় তৈরি হয়। আবার এতে আগের পড়াগুলোও ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শেষ সময়ে পুরোনো পড়াগুলোই দেখে নিতে হবে। পরীক্ষার্থীরা খাতায় প্রয়োজনীয় এসব তথ্য লিখতে ভুল করতে পারে। অভিভাবকেরা বাসায় এসব তথ্য শিক্ষার্থীদের কয়েকবার লিখিয়ে ভুল করার আশঙ্কা কমাতে পারেন। পরীক্ষার হলে কোনো বিষয় না পারলে চিন্তা ছাড়াই যে প্রশ্ন পারবে, তা-ই লেখার চেষ্টা করবে। যে প্রশ্ন ভালো পারবে, সেগুলোর উত্তর আগে করবে। কোনো পরীক্ষা বেশি ভালো না হলে মন খারাপ করবে না। পরবর্তী পরীক্ষায় ভালো করার চেষ্টা করতে হবে।