প্রিয় জেএসসি শিক্ষার্থী বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ হয়েছে। পরের পরীক্ষা হবে আগামী ১৩ নভেম্বর। ইংরেজি ১ম পত্র পরীক্ষার আগে টানা ১০ দিন সময় হাতে পাবে। এ ১০ দিন কীভাবে কোন বিষয় রিভিশন দেবে তার একটা রুটিন করে নাও। # ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রটি ভালো করে রিভিশন দাও। প্রতিদিন পড়ো, সমস্যাগুলো ঠিক করে নাও। সমাধানের জন্য উত্তরগুলো খাতায় লেখো।# মনে রেখো ঈদের পর (১৩, ১৪, ১৫, ১৬, ১৭ নভেম্বর) টানা পাঁচ দিন পরীক্ষা হবে। পরীক্ষার মাঝে কোনো বন্ধ নেই। তাই ঈদের ১০ দিনের বন্ধে বাকি বিষয়গুলো ভালো করে রিভিশন দিবে। # গণিত ও গার্হস্থ্য অর্থনীতি/কৃষি শিক্ষার আগে দুদিন (১৮, ১৯ নভেম্বর) বন্ধ আছে। সে দুদিন গণিত ও একটি বিষয়ে রিভিশন দিতে পারবে। # আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকে বাকি ১০ দিন প্রতিদিন অবশ্যই গণিতের অধ্যায়গুলো ধারাবাহিকভাবে সমস্যা সমাধান করবে। # বন্ধের দিনকে কাজে লাগাও। পড়ো এবং রিভিশন দাও প্রতিদিন।