প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান শিক্ষক, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রামবাংলা, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, গণিত ও ধর্ম—প্রতিটি বিষয়ে কিন্তু সমান গুরুত্ব দেবে। পরীক্ষার আগে প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দেবে। আগে স্কুলে যে পরীক্ষাগুলো দিয়েছ, সেগুলোই এখন একটু বড় পরিসরে দিতে হবে।পরীক্ষার আগের দিন যে স্কুলে আসন পড়েছে, সেখান থেকে একটু ঘুরে এলে পরীক্ষার দিন আর টেনশন থাকে না। নতুন করে আর আসন খুঁজতে হবে না। রুটিন ভালো করে দেখে প্রতিদিনের বিষয় অনুযায়ী প্রস্তুতি নিয়ে হলে যেতে হবে। যেমন, পরীক্ষা হবে সমাজ, কিন্তু পড়ে গেলে বিজ্ঞান—এটা যেন কোনোভাবেই না হয়।পরীক্ষার প্রবেশপত্র ফটোকপি করা ভালো। কলম, রাবার, স্কেল, প্রবেশপত্র—সবকিছু একটি স্বচ্ছ ব্যাগে সুন্দর করে রাতেই গুছিয়ে রাখতে হবে, যাতে সকালে তাড়াহুড়ো করতে না হয়।আসল কথাই তো বলা হয়নি, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।