রুয়েটে প্রথম বর্ষ ভর্তি আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষে বিএসসি-ইঞ্জিনিয়ারিং স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ও চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। চলতি শিক্ষাবর্ষে দুটি নতুন বিভাগ খোলা হবে।চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০০৭ তত্পরবর্তী সালের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ পেয়ে পাস করতে হবে এবং ২০১১ সালের এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয় মিলে ১৭.৫ পয়েন্ট থাকতে হবে। তবে পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে কমপক্ষে জিপিএ-৪.০০ এবং ইংরেজিতে কমপক্ষে ৩.৫ পয়েন্ট থাকতে হবে।চলতি শিক্ষাবর্ষ থেকে গস অ্যান্ড সিরামিক কৌশল এবং আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং নামক দুটি নতুন বিভাগ খোলা হবে- যার সিট সংখ্যা হবে ৩০ টি করে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা ১৯ অক্টোবর এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য রুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা: www.ruet.ac.bdএ ছাড়া ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আগ্রহীদের ০১৫৫৫-৫৫৫০২১ অথবা ০১৫৫৫-৫৫৫০২২ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন