রুয়েটে প্রাথমিক নির্বাচিতদের তালিকা প্রকাশ ১৯ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষ ভর্তির আবেদন শেষ হয়েছে ১২ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সর্বমোট তিন হাজার ৮০০ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা ১৯ অক্টোবর প্রকাশ করা হবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। পরীক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হবে। এ ছাড়া ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আগ্রহীরা ০১৫৫৫৫৫৫০২১ অথবা ০১৫৫৫৫৫৫০২২ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবেন।