প্রভাষক আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৮ প্রশ্ন: আমদানীকৃত যন্ত্রপাতির জাহাজ ভাড়া কী ধরনের ব্যয়?উত্তর: মূলধনজাতীয় ব্যয়।প্রশ্ন: একটি অকেজো মোটরগাড়ি চালু করার মেরামত ব্যয় কী ধরনের ব্যয়?উত্তর: মুনাফা জাতীয় ব্যয়।প্রশ্ন: যদি কোনো একটি হিসাবে যে পরিমাণ টাকা কম বা বেশি লিখা হয় তা অন্য আর একটি হিসাবের সমপরিমাণ টাকা কম-বেশি লিপিবদ্ধের মাধ্যমে সমান হয়ে যায়, তবে তাকে কোন ধরনের ভুল বলা হয়? উত্তর: পরিপূরক ভুল।প্রশ্ন: ১০০ টাকার পরিবর্তে উভয় হিসাবে ১০০০ টাকা লিখাকে কী জাতীয় ভুল বলা হয়? উত্তর: লেখার ভুল।প্রশ্ন: রেওয়ামিলে কোন হিসাবের ব্যালেন্সটি অন্তর্ভুক্ত করা হয় না?উত্তর: সমাপনী মজুদ।প্রশ্ন: ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য নির্দেশ করে কোনটি?উত্তর: অনিশ্চিত হিসাব।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের কোন কলামে লেখা হয়? উত্তর: ডেবিট কলামে লেখা হয়।প্রশ্ন: সমাপনী মজুদ সাধারণত রেওয়ামিলের কোন কলামে লেখা হয়? উত্তর: কোনো কলামেই লেখা হয় না।প্রশ্ন: হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করার উদ্দেশ্যে হিসাবসমূহের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত বা ব্যালেন্সগুলো একটি তালিকা তৈরি করা হয়। এই তালিকাকে কী বলে?উত্তর: রেওয়ামিল।প্রশ্ন: রেওয়ামিল কী? উত্তর: হিসাবের ব্যালেন্সগুলোর তালিকাপ্রশ্ন: কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়বে?উত্তর: খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে।প্রশ্ন: কোনো এন্ট্রি যদি জাবেদা থেকে খতিয়ানে ভুলবশত কম বেশি অঙ্কে লেখা হয়, তবে তা রেওয়ামিলে কী প্রভাব বিস্তার করবে?উত্তর: ধরা পড়বে।প্রশ্ন: কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে না?উত্তর: কোনো লেনদেন সম্পূর্ণভাবে বাদ পড়লে।প্রশ্ন: মুনাফা জাতীয় খরচকে মূলধন জাতীয় খরচ এবং মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাব লেখাকে কী বলে?উত্তর: নীতিগত ভুল।প্রশ্ন: কোন হিসাবের ব্যালেন্সটি রেওয়ামিলের ডেবিট ঘরে বসবে না?উত্তর: বিবিধ পাওনাদার।প্রশ্ন: কোন হিসাবের ব্যালেন্সটি রেওয়ামিলে ডেবিট ঘরে বসবে?উত্তর: বিনিয়োগ।প্রশ্ন: কোনটি রেওয়ামিলের ক্রেডিট ঘরে বসে?উত্তর: সাধারণ সঞ্চিতি।প্রশ্ন: খতিয়ানের হিসাবসমূহের ডেবিট ব্যালেন্সগুলো এক সারিতে এবং ক্রেডিট ব্যালেন্সগুলো অন্য সারিতে সাজিয়ে যে তালিকা তৈরি করা হয় তাকে কী বলে?উত্তর: রেওয়ামিল।প্রশ্ন: রেওয়ামিল কোন হিসাবের তালিকা?উত্তর: খতিয়ানসমূহের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সের একটি তালিকা মাত্র।প্রশ্ন: রেওয়ামিল মিলে গেলে হিসাবের ব্যাপারে কী মন্তব্য করা যায়?উত্তর: কোনো ভুল থাকে না।প্রশ্ন: রেওয়ামিলের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের কী হয়? উত্তর: সমান হয়।প্রশ্ন: যে ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে উহা কী?উত্তর: বাদ পড়ার ভুল।প্রশ্ন: কোনটি রেওয়ামিলের ক্রেডিট ঘরে বসে না?উত্তর: কু-ঋণ।প্রশ্ন: সকল প্রকার খরচ রেওয়ামিলের কোন ঘরে বসে?উত্তর: ডেবিট ঘরে।প্রশ্ন: সকল প্রকার সম্পত্তির ব্যালেন্স রেওয়ামিলের কোন ঘরে বসে?উত্তর: ডেবিট ঘরে।প্রশ্ন: সাধারণ সঞ্চিতি ও কু-ঋণ সঞ্চিতির ব্যাপারে নিচের কোনটি সঠিক? উত্তর: একই কথা নয়।প্রশ্ন: সকল প্রকার আয় ও মুনাফা রেওয়ামিলের কোনদিকে লেখা হয়?উত্তর: ক্রেডিট দিকে।প্রশ্ন: সম্পূরক বা পরিপূরক ভুলের ব্যাপারে নিচের কোনটি সঠিক?উত্তর: রেওয়ামিলে ধরা পড়ে না।প্রশ্ন: অনিশ্চিত/গরমিল হিসাবের মাধ্যমে রেওয়ামিল মিলানো কী রূপ ব্যবস্থা? উত্তর: সাময়িক ব্যবস্থা।প্রশ্ন: কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে?উত্তর: অনাদায়ী সঞ্চিতি হিসাব।প্রশ্ন: কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?উত্তর: অন্তর্মুখী ফেরত হিসাব।প্রশ্ন: কোনটি রেওয়ামিলে বসে না? উত্তর: সমাপনী মজুদ।প্রশ্ন: রেওয়ামিল হিসাবচক্রের কোন ধাপ?উত্তর: তৃতীয় ধাপ।প্রশ্ন: রেওয়ামিল প্রস্তুতের নিয়ম কোনটি?উত্তর: সকল ব্যয়, লোকসান ও সম্পত্তি ডেবিট দিকে এবং সকল আয়, লাভ, দায় ও মূলধন ক্রেডিট দিকে। অধ্যায়-৯ প্রশ্ন: যে খরচের ফলাফল সংশ্লিষ্ট হিসাবকালে শেষ হয়ে যায় তাকে কী বলা হয়? উত্তর: মুনাফাজাতীয় খরচ।প্রশ্ন: কারবারের স্থায়ী সম্পত্তি ক্রয় করতে যে ব্যয় হয় তাকে কী বলে? উত্তর: মূলধনজাতীয় ব্যয়।প্রশ্ন: কারবার পরিচালনার জন্য দৈনন্দিন যে খরচ তাকে কী বলা হয়? উত্তর: মূলধনজাতীয় ব্যয়।প্রশ্ন: কোনো সম্পত্তিকে কার্যক্ষম রাখার খরচকে কি বলে?উত্তর: মূলধনজাতীয় খরচ।প্রশ্ন: একটি পুরনো মেশিন মেরামত ব্যয় কী জাতীয় ব্যয়?উত্তর: মুনাফাজাতীয় ব্যয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১৫: সঠিক উত্তর: ১। ক ২। খ ৩। ঘ ৪। গ ৫। খ ৬। ক ৭। গ ৮। ঘ ৯। ক ১০। খ ১১। গ ১২। ঘ ১৩। ক ১৪। খ ১৫। গ।