রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রাইভেট প্রার্থীদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে অনুরোধ করা হয়েছে। যেসব প্রার্থী ২০০৮ বা তার আগে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করেছেন, তাঁরা ২০১২ সালের পাঠ্যসূচি অনুযায়ী এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় ফি ও কাগজপত্রসহ সাদা কাগজে নির্ধারিত কলেজে আবেদন করতে হবে। পরীক্ষা বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা: www.dhakaeducationboard.gov.bdবিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন