রেসিপি হচ্ছে তালিকা যা অনুসরণ করে খাদ্য প্রস্তুত করা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।তৃতীয় খণ্ড: খাদ্য ও পুষ্টিঅনুধাবনমূলকপ্রশ্ন: মানবদেহে প্রোটিনের চাহিদা লেখো।উতর: প্রোটিন আমাদের দেহের গঠন ও বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। বয়স, শারীরিক অবস্থা ও নারী-পুরুষভেদে প্রোটিনের চাহিদা বিভিন্ন রকম হয়ে থাকে। পূর্ণবয়স্ক ব্যক্তির দেহের আকার ও আয়তন অনুযায়ী প্রোটিনের চাহিদা কমবেশি হয়। প্রাপ্তবয়স্কদের প্রতি কিলোগ্রাম দৈহিক ওজনের জন্য দৈনিক ০.৮ গ্রাম প্রোটিন বরাদ্দ করা হয়েছে। তবে সন্তানসম্ভবা মায়ের অতিরিক্ত ১০ গ্রাম এবং প্রসূতি মায়ের দৈনিক অতিরিক্ত ২০ গ্রাম প্রোটিন খাওয়া দরকার। শিশুদের ক্ষেত্রে এ চাহিদা বেশি। প্রথম ছয় মাস পর্যন্ত প্রতি কিলোগ্রাম দৈহিক ওজনের জন্য ২.৫ থেকে ২.২ গ্রাম এবং পরে এক বছর পর্যন্ত ২.০ গ্রাম প্রোটিনের চাহিদা থাকে।প্রশ্ন: পথ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।উত্তর: রোগীর আরোগ্যের জন্য ওষুধ ও শুশ্রূষার সঙ্গে প্রয়োজন উপযুক্ত পথ্যের। নিচে পথ্যের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো—i. পথ্য রোগীর শরীর গঠনে সাহায্য করে।ii. শরীরে শক্তি ফিরিয়ে আনার জন্য রোগাক্রান্ত অবস্থাতেই পুষ্টিকর খাদ্যসংবলিত পথ্যের প্রয়োজন।iii. অসুস্থ অবস্থায়ও দেহযন্ত্র সচল ও কর্মক্ষম রাখার জন্য কর্মশক্তির প্রয়োজন।iv. শরীর রক্ষণাবেক্ষণের পাশাপাশি রোগ-জীবাণুর সঙ্গে যুদ্ধ করতে উপযুক্ত পথ্যের প্রয়োজন।প্রশ্ন: জ্বরের রোগীর জন্য কেমন পথ্য উত্তম এবং কেন?উত্তর: জ্বরের রোগীর জন্য তরল, লঘুপাক ও পানীয়-জাতীয় পথ্যই উত্তম। জ্বরের বা অন্যান্য যেকোনো রোগাক্রমণের ফলে রোগীর পরিপাকশক্তি কমে যায়। ফলে খাদ্য সহজে হজম হতে পারে না। তাই চর্বিজাতীয় ও মসলাযুক্ত খাদ্য গ্রহণে পেটের গোলযোগ দেখা দিতে পারে। তাই জ্বরের রোগীর জন্য তরল, লঘুপাক ও পানীয়-জাতীয় পথ্যই উত্তম। এর পরও যদি পথ্য গ্রহণের পর হজমের অসুবিধা হয়, তবে গ্লুকোজ পানি, লেবুর শরবত ও ডাবের পানি দিতে হবে।প্রশ্ন: রান্নার উদ্দেশ্যগুলো লিপিবদ্ধ করো।উত্তর: রান্নার প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যবস্তুকে সহজপ্রাচ্য করে দেহে কাজে লাগানোর উপযোগী করা এবং একই সঙ্গে সুস্বাদু ও জীবাণুমুক্ত করা। সব কাঁচা খাবার মানুষের খাওয়ার উপযোগী নয়। যেকোনো বস্তু খেতে হলে সঠিক পদ্ধতিতে রান্নার প্রয়োজন হয়। কাঁচা খাবার রান্নার কতগুলো উদ্দেশ্য আছে। যেমন:১. রান্নার ফলে শক্ত খাবার নরম হয়ে হজমের উপযোগী হয়।২. রান্নার ফলে আগুনের তাপে খাদ্যস্থিত ক্ষতিকারক জীবাণুর অধিকাংশই বিনষ্ট হয়।৩. তেল, মসলা ও বিভিন্ন উপকরণ সহযোগে রান্নার দরুন খাদ্য স্বাদে, গন্ধে, বর্ণে, আকর্ষণীয়, রুচিসম্মত ও গ্রহণযোগ্য হয়।৪. যেসব খাবার কাঁচা খাওয়া যায় না, যেমন—মাছ, মাংস, ডাল, ডিম, শাকসবজি, এগুলো সেদ্ধ করার ফলে সহজে খাওয়া যায়।প্রশ্ন: রেসিপির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।উত্তর: যে তালিকা অনুসরণ করে খাদ্য প্রস্তুত করা যায়, সে তালিকাকেই রেসিপি বলা হয়।রেসিপিতে খাবারের নাম, উপকরণ, পরিমাণ, সবজি, মাছ-মাংস কাটার উপায়, রান্নার পদ্ধতি, ওভেনের তাপমাত্রা, রান্নার সময়, পরিবেশের পরিমাণ, পরিবেশন, পরিবেশন সংখ্যার উল্লেখ থাকে, এমনকি খাবার সাজিয়ে পরিবেশনের নির্দেশনাও দেওয়া থাকে। নিচে রেসিপির প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো—১. রেসিপি দেখে খাবার উপকরণ মেপে নিলে জিনিসের অপচয় হয় না।২. আদর্শ রেসিপিতে কতজন খেতে পারবেন দেওয়া থাকে বলে পরিবেশন করা সহজ হয়।৩. রান্নার জন্য বিশেষ পদ্ধতি ও উষ্ণতা দেওয়া থাকে। তাই রান্নার সময় বারবার সিদ্ধান্ত নিতে হয় না। ফলে সময় বাঁচে।৪. রেসিপি দেখে রান্নায় নতুনত্ব আনা যায় এবং নতুন রান্না শেখা যায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল