রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে প্রতিযোগী ২৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এক হাজার ২০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৩ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। ২৪ নভেম্বর রাত ১২টায় অনলাইনে ভর্তি কার্যক্রম শেষ হয়।‘এ’ ইউনিটে মোট আবেদনকারী ১২ হাজার ৮৫৩ জন, ‘বি’ ইউনিটে ছয় হাজার ৮৬৮ জন এবং ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৮১৫ জন নিবন্ধন করেছেন।১২ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর।