প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাবহুনির্বাচনী অংশ অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে। অধ্যায়-৩ # নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘ক’ ব্যক্তি নিয়মিত রোজা রাখে। তবে নিজের অজান্তে গিবত করে ফেলে এবং মিথ্যা ও গালিগালাজ থেকে চেষ্টা করেও বিরত থাকতে পারে না।১৫। রোজা অবস্থায় মিথ্যা, গিবত ও গালিগালাজ করলে—(ক) রোজা নষ্ট হয়। (খ) রোজা আংশিক হয়। (গ) কাজা রোজা রাখতে হয়। (ঘ) রোজা হয় না।১৬। ‘ক’ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য—i. সাওমের প্রকৃত তাৎপর্য তার ক্ষেত্রে প্রতিফলিত হয়নি।ii. তার সাওম হয়নি। iii. তার সাওম পালন না করা উচিত।কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii # নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘ক’ ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করে। কিন্তু সে তার চোখের গুণাহ থেকে নিজেকে বাঁচাতে পারে না এবং নফসের কুপ্রবৃত্তি থেকে অন্তরকে পরিশুদ্ধ করতে পারে না। এ জন্য সে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। ১৭. ‘ক’ ব্যক্তি চোখের গুণাহ ও কুপ্রবৃত্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া—i. একটি জিহাদ ii. জিহাদে আকবর iii. নিষিদ্ধ জিহাদ। কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii১৮. ‘ক’ ব্যক্তির কুপ্রবৃত্তি যদি প্রবল হয়ে যায়, তাহলে তার নামাজ ও দ্বীনের দাওয়াতের সুফল তাকে—i. কঠিন শাস্তি থেকে মুক্তি দেবে না। ii. দোজখে যেতে দেবে না। iii. আজাব থেকে নাজাত দেবে না। কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii১৯. প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অপরাধের প্রতিকার কী? (ক) তওবা করা (খ) সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেওয়া (গ) দান-সদকা করা (ঘ) তার ওপর প্রভাব বিস্তার করা। # নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক কোরো না এবং মা-বাবার সঙ্গে উত্তম আচরণ কোরো।’ (আয়াত: ৩৬)২০. উপরিউক্ত আয়াতটি কোন সূরার অন্তর্গত? (ক) সূরা আন-নিসা (খ) সূরা আল-বাকারা (গ) সূরা আলে ইমরান (ঘ) সূরা আল-হিজর।২১. মা-বাবার প্রতি অবাধ্যতা কোন ধরনের অপরাধ? i. মারাত্মক ii. জঘন্যতম iii. ক্ষমার অযোগ্য।কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii# নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।হাসিবুল তাঁর আত্মীয়স্বজনদের প্রতিবছর আর্থিক সাহায্য করেন। তিনি তাঁর গরিব প্রতিবেশীদেরও সাহায্য করে থাকেন। ২২। আত্মীয়তার সম্পর্ক না রাখলে হাসিবুলের কী হতে পারে? (ক) আল্লাহ তাআলা শাস্তি দেবেন। (খ) কিন্তু শাস্তি দেওয়ার পর আল্লাহতাআলা মাফ করে দেবেন। (গ) আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। (ঘ) জান্নাতে প্রবেশ করতে পারবে না। ২৩। আত্মীয়র অধিকার আদায় করা—i. আল্লাহ তাআলার নির্দেশ ii. রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশ iii. আল্লাহ তাআলা ও রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশ।নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii২৪. নিচের কোনটি পালন করা একটি ফরজ কাজ? i. প্রতিবেশীর হক ii. অভাবী মানুষের হক ও দূরবর্তী আত্মীয়দের হক iii. নিকটাত্মীয়ের হক।কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ-৭: অধ্যায়-৩: ১৫. ক, ১৬. ক, ১৭. খ, ১৮. ঘ, ১৯. খ, ২০. ক, ২১. গ, ২২. ঘ, ২৩. ক, ২৪. গ,