লর্ড ব্রাইসের মতে সুনাগরিকের তিনটি গুণ হচ্ছে বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিবেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৪২২। বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেই দল সরকার গঠন করে। বাংলাদেশে সরকার গঠন করতে হলে কমপক্ষে কতটি আসনের প্রয়োজন?ক. ১৫১ খ. ১৫০ গ. ২০০ ঘ. ১৬০টিনিচের অনুচ্ছেদটি থেকে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:জনাব মাকসুদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামালের প্রতীক ও প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কে মিথ্যা বলেছেন এবং মিথ্যাচার করেছেন।২৩। নিচের কোন আইনের বলে মাকসুদ - এর বিরুদ্ধে আদালতে মামলা করা যায়?ক. শৃঙ্খলা আইন বিধি ১৯৮৬ খ. আচরণ বিধি ১৯৭৯ গ. গণকর্মচারী আইন ১৯৭৪ ঘ. গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২২৪। মাকসুদ অভিযুক্ত হলে কত বছর কারাদণ্ড হতে পারে?ক. সর্বোচ্চ আট বছর, সর্বনিম্ন এক বছর বিনাশ্রম খ. সর্বোচ্চ ১০ বছর, সর্বনিম্ন দুই বছর সশ্রম গ. সর্বোচ্চ ১০ বছর, সর্বনিম্ন দুই বছর বিনাশ্রম ঘ. সর্বোচ্চ নয় বছর, সর্বনিম্ন তিন বছর সশ্রম।২৫। সুনাগরিকের ৩টি গুণ। বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিবেক। এ মতটি কার?ক. অ্যারিস্টটল খ. লর্ড ব্রাইস গ. গেটেল ঘ. লাস্কি২৬। রাজনৈতিক দল গঠনের কারণ কী?i. দলীয় কর্মসূচি বাস্তবায়ন করা ii. দলের পক্ষে জনমত গঠন করা iii. স্বৈরাচারমূলক মনোভাব পোষণ করানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. iii২৭। যাযাবর উপজাতি বহু যুগ পর্যন্ত রাষ্ট্র গঠন করতে পারেনি কোন কারণে?i. বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অবস্থায় বসবাস ii. স্থায়ী বাসিন্দা নয় iii. রাষ্ট্র গঠনে অনিচ্ছানিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii২৮। একটি রাষ্ট্রের প্রথম উপাদান কী? ক. জনসমষ্টি খ. সরকার গ. ভূমণ্ডল ঘ. অর্থ সম্পদ২৯। ‘এক দেশ, এক জাতি, এক নেতা।’— এটা কোন সরকারের আদর্শ?ক. আধুনিক সরকার খ. একনায়কতন্ত্র গ. প্রজাতন্ত্র ঘ. রাজতন্ত্র৩০। ‘বিশুদ্ধ গণতন্ত্র’ প্রচলন ছিল কোথায়?ক. ইংল্যান্ডে খ. ইতালিতে গ. গ্রীসে ঘ. ভারতেনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও:১৯৯০ সালে স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে গণতন্ত্র চর্চা শুরু হয়। গণতন্ত্র চর্চা শুরু হলেও এখনো দেশে সুষ্ঠু গণতন্ত্র সুসংহত হয়নি। বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে রয়েছে গণতন্ত্র চর্চার অভাব। এ দুটি দল পরিবারকেন্দ্রিক। রাজনীতিবিদদের মধ্যেও রয়েছে সহনশীলতার অভাব।৩১। বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্নের সম্মুখীন, কারণ কী?ক. রাজনীতিবিদদের মধ্যে সহনশীলতার অভাব খ. পরিবারকেন্দ্রিক শাসন গ. রাজনীতিবিদদের দুর্নীতি ঘ. সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ।সঠিক উত্তর: অধ্যায়-৪: ২২। ক ২৩। ঘ ২৪। খ ২৫। খ ২৬। ক ২৭। খ ২৮। ক ২৯। খ ৩০। গ ৩১। ক।